গেল কয়েকদিন ধরেই ইন্ডাস্ট্রির চর্চিত বিষয় ছিলো সরকারি অনুদানের সিনেমা ‘আশীর্বাদ’। কাঁদা ছুঁড়াছুড়িও কম হয়নি প্রযোজক ও নায়ক-নায়িকার দ্বন্দ্বের কারণে। অবশেষে সব দ্বন্দ্ব শেষ করে সিনেমাটি শুক্রবার ৮ সিনেমাহলে মুক্তি পেয়েছে। এটি পরিচালনা করেছেন মোস্তাফিজুর রহমান মানিক।
জিয়াউল রোশান ও চিত্রনায়িকা মাহিয়া মাহি মুক্তিযুদ্ধভিত্তিক গল্পে সিনেমাটির কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন। এতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও মুক্তিযোদ্ধার চরিত্রে অভিনয় করেছেন জিয়াউল রোশান। তার বিপরীতে আছেন মাহিয়া মাহি।
প্রযোজক জেনিফার ফেরদৌস বলেন, প্রথম সাপ্তাহে কম সিনেমা হলে মুক্তি পেলেও সামনের সাপ্তাহে সিনেমাটির হলের সংখ্যা বাড়বে। আমরা মুক্তির দিন কয়েকটা সিনেমা হলে গিয়েছিলাম। সবগুলো হাউজফুল ছিল। আশা করছি ভালো ব্যবসা করবে ‘আশীবার্দ’।
যেসব সিনেমা হলে চলছে ‘আশীর্বাদ’- চিত্রামহল (ঢাকা), সৈনিক ক্লাব (ক্লাব), উল্কা (জয়দেবপুর), গুলশান (নারায়নগঞ্জ), চন্দ্রিমা (শ্রীপুর), নন্দিতা (সিলেট), বুম্বাই (বগুড়া), সিনেমা প্যালেস (চট্টগ্রাম)।
রোশান-মাহি ছাড়াও এ সিনেমার বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন শাহনূর, অরণ্য বিজয়, কাজী হায়াত, রেহানা জলি প্রমুখ।
ঢাকারিপোর্ট২৪.কম/এমএ/আরএএম