রবিবার, নভেম্বর ৮, ২০২৬

২৪ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

রবিবার, নভেম্বর ৮, ২০২৬

২৪ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

আপনি পড়ছেন : বিনোদন

আসছে 'পুষ্পা : দ্য রুল'- ফের আল্লু অর্জুন-রশ্মিকা কেমিস্ট্রি


মোঃ আল-আমিন (স্টাফ রিপোর্টার)
DhakaReport24.com || 2022-08-22 17:27:00
আসছে 'পুষ্পা : দ্য রুল'- ফের আল্লু অর্জুন-রশ্মিকা কেমিস্ট্রি

আল্লু অর্জুন এবং রশ্মিকা মন্দনা অভিনীত 'পুষ্পা : দ্য রাইজ'-এর ব্যাপক সাফল্যের পরে নির্মাতারা সিক্যুয়েল তৈরির কথা ভেবেছিলেন। দ্বিতীয় 'পুষ্পা' আসতে চলেছে- এমন আভাসও মিলেছিল। শেষমেশ জল্পনায় ইতি গটল। জানা গেল, ছবির দ্বিতীয় পর্ব 'পুষ্পা : দ্য রুল' আসছে।

ছবির শুটিং শুরু হচ্ছে ২২ আগস্ট থেকে।

আল্লু অর্জুন এবং রশ্মিকা মন্দনাকে আবারও একসঙ্গে দেখা যাবে। পরিচালক সোমবার ছবির শুটিং শুরু হওয়ার আগে আনুষ্ঠানিক ঘোষণা দেন। ক্যাপশনে লেখা, 'পুষ্পার রাজ ফিরে আসছে! এই হলো শাসন করার সময়! ভারতের সবচেয়ে বেশি প্রত্যাশিত সিক্যুয়েল তৈরির কাজ শুরু করা হচ্ছে।'

গত ২৯ জুলাই আল্লু অর্জুন একটি লুক শেয়ার করেছিলেন। হাতে ধরা সিগার, সাদাকালো চুল, চেহারায় রহস্যের গন্ধ। সেটা দেখে অনেকেই বলেছিলেন, 'পুষ্পা : দ্য রুল'-এর ঝলক নয় তো? পরে জানা গেল তাই-ই। তবে একটা নয়, এই ছবিতে দু'রকম সাজে দেখা যাবে নায়ককে। বেশ কিছু ধরনের পরীক্ষা-নিরীক্ষা করা হচ্ছে।


তবে শরীরে ট্যাটু থাকবে না কি কানে ফুটো, তা এখনও ঠিক হয়নি। সূত্র : ইন্ডিয়া টুডে

 

ঢাকারিপোর্ট২৪.কম/এমএ/আরএএম