সোমবার, সেপ্টেম্বর ২১, ২০২৬

৬ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

সোমবার, সেপ্টেম্বর ২১, ২০২৬

৬ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

আপনি পড়ছেন : বিনোদন

ফের বিয়ে করলেন জেনিফার লোপেজ-বেন অ্যাফ্লেক


মোঃ আল-আমিন (স্টাফ রিপোর্টার)
DhakaReport24.com || 2022-08-21 06:16:15
ফের বিয়ে করলেন জেনিফার লোপেজ-বেন অ্যাফ্লেক

ফের বিয়ের পিঁড়িতে বসলেন তারকা জুটি জেনিফার লোপেজ ও বেন অ্যাফ্লেক। শনিবার জর্জিয়ায় বেন অ্যাফ্লেকের পারিবারিক এস্টেটে ধুমধামের সাথে বিয়ে করেছেন এই জুটি।

গত জুলাইয়ের মাঝামাঝিতে লাস ভেগাসে একবার নিজেদের বিয়ের পর্ব সারেন জে'লো এবং বেন। কিন্তু এবার আনুষ্ঠানিকভাবে জানান দেওয়ার উদ্দেশ্যে পরিবার-পরিজন ও বন্ধুবান্ধবদের সামনে রেখে বিবাহবন্ধনে আবদ্ধ হলেন এই জুটি।

তিন দিনব্যাপী এই বিয়ের উৎসবে যোগ দিয়েছেন বেন অ্যাফ্লেকের দীর্ঘদিনের বন্ধু, হলিউড তারকা ম্যাট ডেমন এবং পরিচালক কেভিন স্মিথ।

জেনিফার-অ্যাফ্লেকের বিয়েতে অতিথিদের সবার পরনে ছিল সাদা রঙের পোশাক। আর বধূ বেশে থাকা জেনিফার লোপেজের পরনে ছিল ইতালি থেকে বানিয়ে আনা রালফ লরেনের সাদা গাউন।

জেনিফার ও বেনের প্রেমের কাহিনী অন্যদের চাইতে বেশ আলাদা। ২০০২ সালে প্রথম দেখা হয় তাদের, তারপর প্রেমের সম্পর্কেও গড়ায়। কিন্তু ২০০৪ সালেই বিচ্ছেদ ঘটে এই জুটির। কিন্তু দীর্ঘ ১৮ বছর পর পুরনো সঙ্গীর কাছেই ফিরে এসেছেন একে অপরে। সে কারণেই ভক্তদের প্রশংসায়ও ভাসছেন বেনিফার।

জেনিফার লোপেজের এটি চতুর্থ বিয়ে এবং বেন অ্যাফ্লেকের দ্বিতীয়। এর আগে গত ফেব্রুয়ারিতে ‘পিপল’এর সঙ্গে আলাপচারিতায় বেন অ্যাফ্লেকের সাথে নিজের সম্পর্ক নিয়ে কথা বলেছেন জেনিফার। 

তার ভাষ্যে, ‘দ্বিতীয়বার নিজেদেরকে সুযোগ দিতে পেরেছি বলেই আমাদের প্রেমের গল্পটা সুন্দর।’

সূত্র: ডেইলি মেইল

 

ঢাকারিপোর্ট২৪.কম/এমএ/আরএএম