বৃহস্পতিবার, নভেম্বর ৫, ২০২৬

২১ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

বৃহস্পতিবার, নভেম্বর ৫, ২০২৬

২১ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88
**সদ্যপ্রাপ্ত সংবাদ**

>> আজ খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

>> ইসরায়েলের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্কের পরিবর্তন চান ভোটাররা : ভ্যান্স

>> ৮ শতাধিক পর্যটক নিয়ে সেন্টমার্টিনে জাহাজ চলাচল শুরু

>> ইয়েমেনে সৌদির ব্যাপক হামলা, নিহত ২০

>> জুলাই হত্যা মামলায় গ্রেফতার ইকবাল সোবহান

>> জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামানের ছেলেকে ছুরিকাঘাত

>> মেট্রোরেলসহ তিন প্রকল্পে দক্ষিণ কোরিয়ার অর্থায়ন চায় বাংলাদেশ

>> একনেকে ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন

>> প্রমাণ মিলেছে যৌন হয়রানির রিপোর্ট কখনই প্রকাশ করবে না বিসিবি

>> মার্কিন ভোটাররা বিরক্ত হলে ইসরাইলে গিয়ে প্রধানমন্ত্রী হবো: ট্রাম্প

আপনি পড়ছেন : বিনোদন

এবার হিরো আলম সৌদি গণমাধ্যমে


মোঃ আল-আমিন (স্টাফ রিপোর্টার)
DhakaReport24.com || 2022-08-05 12:48:00
এবার হিরো আলম সৌদি গণমাধ্যমে

বগুড়ার ছেলে আশরাফুল আলম সবার কাছে তিনি হিরো আলম নামে পরিচিত। জংলি সেজে আফ্রিকার ভাষায় গান, ইংরেজি ভাষায় টাইটানিকের সেই বিখ্যাত গান কিংবা মরুভূমির ওপর আরব শেখের সাজে আরবি ভাষায় গান থেকে শুরু করে সম্প্রতি আলোচনায় আসা রবীন্দ্রসংগীত – নানা বৈচিত্রতার নিয়ে হাজির হন হিরো আলম। এসবের মাধ্যমেই সবার কাছে হিরো আলম পরিচিতি পেয়েছেন সোশ্যাল মিডিয়া স্টার হিসেবে। 

এবার সৌদি আরবের গণমাধ্যম আরব নিউজের নজরে এসেছেন হিরো আলম। বৃহস্পতিবার আরব নিউজ হিরো আলমকে নিয়ে এক প্রতিবেদন প্রকাশ করেছে।

‘পুলিশের তোপের মুখে বেসুরো বাংলাদেশি সোশ্যাল মিডিয়া স্টার’ শিরোনামে হিরো আমলের সম্প্রতি পুলিশের কাছে মুচলেকা দেওয়ার বিষয়টি তুলে ধরা হয়েছে। 

হিরো আলমের বিপুল সংখ্যক ফলোয়ারের বিষয়টি উল্লেখ করে ওই প্রতিবেদনে বলা হয়েছে, বেসুরো বাংলাদেশি গায়ককে পুলিশ তুলে নিয়ে গিয়ে ক্ল্যাসিকাল গানের বেদনাদায়ক উপস্থাপনা বন্ধ করতে বলেন। এই ঘটনা  সামাজিক যোগাযোগ মাধ্যমে তীব্র ক্ষোভের জন্ম দেয়। ওই প্রতিবেদনে আরও বলা হয়। বগুড়ায় জনপ্রিয়তা পাওয়ার পরই ‘হিরো’ নাম নেন তিনি।

হিরো আলম বলেন, আমার নিজেকে একজন নায়কই মনে হয়। তাই আমি হিরো আলম নাম নিয়েছি। যাই হোক না কেন আমি এই নাম বদলাবো না। 

এদিকে, কখনো রবীন্দ্র সঙ্গীত ও নজরুলগীতি গাইবেন না বলে মুচলেকা দেওয়ার পর নিজের লেখা ও সুরে 'আমার জেল হবে না ফাঁসি হবে' শিরোনামে নতুন গান গেয়েছেন হিরো আলম। অন্যের গান না গাইলেও ভক্তদের জন্য মৌলিক গান করে যাবেন বলে জানিয়েছেন হিরো আলম।

নতুন গান নিয়ে হিরো আলম বলেন, আমি বলেছি অন্যের গান করব না। কিন্তু গান ছেড়ে দেব এমনটি বলিনি। ভক্তদের জন্য আমি গান করে যাব। আমি সিদ্ধান্ত নিয়েছি এখন থেকে মৌলিক গান করব। যাদের ভালো না লাগে তারা আমার গান না শুনলেই হয়।

তিনি আরও বলেন, আমি শুধু গান নয়, যে কোনো কন্টেন্ট তৈরির সময় সতর্ক থাকব। আগামীতে দর্শকদের ভালো কিছু উপহার দিতে চাই। আসলে আমার কণ্ঠটাই এমন। আমি ইচ্ছা করে বা কাউকে ছোট করে কখনো গান করিনি। আপনারা আমাকে নতুনভাবে দেখবেন। দয়া করে আমার কন্টেন্ট না দেখে কেউ মন্তব্য করবেন না।

 

ঢাকারিপোর্ট২৪.কম/এমএ/আরএএম