বৃহস্পতিবার, নভেম্বর ৫, ২০২৬

২১ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

বৃহস্পতিবার, নভেম্বর ৫, ২০২৬

২১ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88
**সদ্যপ্রাপ্ত সংবাদ**

>> আজ খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

>> ইসরায়েলের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্কের পরিবর্তন চান ভোটাররা : ভ্যান্স

>> ৮ শতাধিক পর্যটক নিয়ে সেন্টমার্টিনে জাহাজ চলাচল শুরু

>> ইয়েমেনে সৌদির ব্যাপক হামলা, নিহত ২০

>> জুলাই হত্যা মামলায় গ্রেফতার ইকবাল সোবহান

>> জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামানের ছেলেকে ছুরিকাঘাত

>> মেট্রোরেলসহ তিন প্রকল্পে দক্ষিণ কোরিয়ার অর্থায়ন চায় বাংলাদেশ

>> একনেকে ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন

>> প্রমাণ মিলেছে যৌন হয়রানির রিপোর্ট কখনই প্রকাশ করবে না বিসিবি

>> মার্কিন ভোটাররা বিরক্ত হলে ইসরাইলে গিয়ে প্রধানমন্ত্রী হবো: ট্রাম্প

আপনি পড়ছেন : বিনোদন

শিল্পী সমিতির ‘পরিচয়পত্রে’ সাধারণ সম্পাদক নিপুণ!


মোঃ আল-আমিন (স্টাফ রিপোর্টার)
DhakaReport24.com || 2022-08-04 17:52:30
শিল্পী সমিতির ‘পরিচয়পত্রে’ সাধারণ সম্পাদক নিপুণ!

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২২-২৪ মেয়াদের নির্বাচনের সাধারণ সম্পাদকের পদ নিয়ে আদালত এখনও চূড়ান্ত সিদ্ধান্ত না দিলেও বর্তমান কমিটি তাদের কার্যক্রম চালিয়ে যাচ্ছেন। সেই ধারবাহিকতায় সম্প্রতি এফডিসিতে মাসিক সভায় সদস্যদেরকে পরিচয়পত্র প্রদান করা হয়। তবে পরিচয়পত্রটিতে কমিটির সভাপতি ইলিয়াস কাঞ্চনের পাশেই সাধারণ সম্পাদক হিসেবে সাক্ষর দেখা গেছে নিপুণ আক্তারের! সেই সভার কিছু ছবিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রকাশ করেছেন চিত্রনায়িকা শাহনূর। সেখানে ইলিয়াস কাঞ্চন ও নিপুণ আক্তার সবাইকে পরিচয়পত্র বিতরণ করছেন এমনটিও দেখা যায়। 

পরিচয় পত্রের আরও কিছু ছবি ঘুরছে টাইমলাইনে টাইমলাইনে। সাধারণ সম্পাদকের নাম দেখে কেউ কেউ বিস্ময় প্রকাশ করেছেন। তাদের একটিই প্রশ্ন, সাধারণ সম্পাদক কে? এই বিষয়ে কথা বলতে চাইলে শিল্পী সমিতির সভাপতি ইলিয়াস কাঞ্চন খানিকটা বিরক্তি প্রকাশ করে এড়িয়ে যাওয়ার চেষ্টা করেন। আজ বিকেলে তিনি মানবজমিনকে বলেন, এ ব্যাপারে যদি সন্দেহ থাকে কোর্টে গিয়ে জিজ্ঞাসা করুন। উল্লেখ্য, চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২২-২৪ মেয়াদের নির্বাচন গত ২৮ জানুয়ারিতে অনুষ্ঠিত হয়।

 

ঢাকারিপোর্ট২৪.কম/এমএ/আরএএম