বৃহস্পতিবার, নভেম্বর ৫, ২০২৬

২১ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

বৃহস্পতিবার, নভেম্বর ৫, ২০২৬

২১ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88
**সদ্যপ্রাপ্ত সংবাদ**

>> নতুন প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালাল উত্তর কোরিয়া

>> ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২০৮৮ মামলা

>> ইকবাল সোবহান চৌধুরীকে কারাগারে পাঠানোর আদেশ

>> রাজধানী থেকে ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেতা গ্রেপ্তার

>> ৫০০ টাকার মুচলেকায় জামিন পেলেন পরীমনি

>> আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন ক্রিশ্চিয়ানো রোনালদো

>> বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও বাড়ল

>> ক্ষমতাচ্যুতরা সীমান্তের ওপার থেকে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে: প্রধানমন্ত্রী

>> শেখ হাসিনাকে ট্রাভেল পাশ দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

>> আজ খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

আপনি পড়ছেন : বিনোদন

১৭৫ কোটি রুপি পারিশ্রমিক নিবেন আল্লু অর্জুন!


মোঃ আল-আমিন (স্টাফ রিপোর্টার)
DhakaReport24.com || 2022-08-04 16:24:30
১৭৫ কোটি রুপি পারিশ্রমিক নিবেন আল্লু অর্জুন!

‘পুষ্পা: দ্য রাইজ’ চলতি বছরের বহুল আলোচিত সিনেমা। সুকুমার পরিচালিত এ সিনেমাটি গত ডিসেম্বরের শেষের দিকে মুক্তি পায়। মুক্তির পর বক্স অফিসে বাজিমাত করেছে; পাশাপাশি দর্শক-সমালোচকদের ভূয়সী প্রশংসা কুড়িয়েছে এই সিনেমা।

আল্লু অর্জুন ও রাশমিকা মান্দানা ‘পুষ্পা: দ্য রাইজ’ সিনেমায় জুটি বেঁধে অভিনয় করেছেন। ‘পুষ্পা’ সিনেমার প্রথম পার্ট ব্যবসায়ীকভাবে সফল হওয়ায় চলছে দ্বিতীয় পার্টে অভিনয়শিল্পীদের পারিশ্রমিক নিয়ে জোর জল্পনা। বিশেষ করে আলোচনার শেষ নেই আল্লু অর্জুনের পারিশ্রমিক নিয়ে! কিছুদিন আগে জানা যায়, ১০০ কোটি রুপি পারিশ্রমিক নিবেন তিনি। এবার জানা গেলো, এই স্টাইলিশ তারকা শত কোটি নয় আরো বেশি পারিশ্রমিক নিচ্ছেন। 

টলিউড ডটনেট এক প্রতিবেদনে জানিয়েছে, বড় বাজেটে নির্মিত হচ্ছে ‘পুষ্পা টু’ সিনেমা। সিনেমাটির জন্য আল্লু অর্জুন ১৭৫ কোটি রুপি পারিশ্রমিক চেয়েছেন। শুরুতে পরিচালক সুকুমারকে ১৮ কোটি রুপি পারিশ্রমিক দেওয়ার কথা ছিল। কিন্তু পরবর্তী পরিচালক ৭৫ কোটি রুপি পারিশ্রমিক দাবি করেছেন।

এ পারিশ্রমিক ছাড়াও সিনেমাটির লভ্যাংশ পাবেন আল্লু অর্জুন ও সুকুমার। এ প্রতিবেদনে জানানো হয়েছে, আল্লু অর্জুন ও সুকুমার যে চুক্তিপত্রে সাক্ষর করেছেন তাত উল্লেখ রয়েছে— ‘পুষ্পা টু’ ব্লকবাস্টার হলে লভ্যাংশের ৪০ শতাংশ পাবেন আল্লু অর্জুন ও সুকুমার। সিনেমাটির প্রি-প্রোডাকশনের কাজ এগিয়ে চলছে। সিনেমাটির বাজেট ‘সাহো’ ও ‘বাহুবলি’ দুই সিনেমার বাজেটের সমান।

পরিচালক সুকুমার চলতি বছরের শুরুর দিকে ‘পুষ্পা টু’ সিনেমার কিছু অংশের শুটিং করেছিলেন। কিন্তু গল্পে পরিবর্তন আনতে চাইছেন সংশ্লিষ্টরা, এখন চিত্রনাট্য নিয়ে কাজ চলছে। এজন্য ওইসব দৃশ্যের শুট পুনরায় হবে। তবে কবে নাগাদ ফের শুটিং শুরু করবেন তা স্পষ্ট জানা যায়নি।

 

ঢাকারিপোর্ট২৪.কম/এমএ/আরএএম