বলিউডের বর্ষীয়ান অভিনেতা মিথিলেশ চতুর্বেদী মারা গেছেন। মুম্বাইয়ের কোকিলাবেন হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। অভিনেতার মেয়ে জামাই আশিস চতুর্বেদী খবরটি নিশ্চিত করেছেন।
মিথিলেশ দীর্ঘদিন ধরে হার্টের সমস্যায় ভুগছিলেন। কয়েক মাস আগে হৃদরোগে আক্রান্ত হওয়ার পরে তিনি নিজ শহর লখনউতে ফিরে যান। সেখানেই চিকিৎসা চলছিল তার।
শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাকে সেখান থেকে মুম্বাইয়ে আনা হয়। তার চিকিৎসা চলছিল কোকিলাবেন হাসপাতালে। ৩ আগস্ট (বুধবার) সেখানেই প্রয়াত হন অভিনেতা।
মিথিলেশ চরিত্র অভিনেতা হিসেবে বলিউডের অসংখ্য সিনেমায় কাজ করেছেন। ‘গদর এক প্রেম কথা’, ‘ফাটা পোস্টার নিকলা হিরো’, ‘কোই মিল গ্যায়া’, ‘রেডি’সহ বহু সিনেমায় তার অসাধারণ অভিনয় দর্শকপ্রিয় হয়েছে।
মিথিলেশ বড় পর্দায় কাজ করলেও নিয়মিত থিয়েটারের সঙ্গেও যুক্ত ছিলেন। এক সময় তিনি টেলিভিশনের পর্দাতেও নিয়মিত কাজ করেছেন। অমিতাভ-আয়ুষ্মানের ‘গুলাবো সিতাবো’ সিনেমায় শেষবার দেখা গেছে তাকে। তার মৃত্যুতে বলিউডে শোকের ছাড়া নেমে এসেছে।
ঢাকারিপোর্ট২৪.কম/এমএ/আরএএম