বৃহস্পতিবার, নভেম্বর ৫, ২০২৬

২১ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

বৃহস্পতিবার, নভেম্বর ৫, ২০২৬

২১ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88
**সদ্যপ্রাপ্ত সংবাদ**

>> আজ খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

>> ইসরায়েলের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্কের পরিবর্তন চান ভোটাররা : ভ্যান্স

>> ৮ শতাধিক পর্যটক নিয়ে সেন্টমার্টিনে জাহাজ চলাচল শুরু

>> ইয়েমেনে সৌদির ব্যাপক হামলা, নিহত ২০

>> জুলাই হত্যা মামলায় গ্রেফতার ইকবাল সোবহান

>> জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামানের ছেলেকে ছুরিকাঘাত

>> মেট্রোরেলসহ তিন প্রকল্পে দক্ষিণ কোরিয়ার অর্থায়ন চায় বাংলাদেশ

>> একনেকে ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন

>> প্রমাণ মিলেছে যৌন হয়রানির রিপোর্ট কখনই প্রকাশ করবে না বিসিবি

>> মার্কিন ভোটাররা বিরক্ত হলে ইসরাইলে গিয়ে প্রধানমন্ত্রী হবো: ট্রাম্প

আপনি পড়ছেন : বিনোদন

নিচু হয়ে চলবে, আঘাতের বিপরীতে আঘাত করবে না, শাহরুখকে অমিতাভ


মোঃ আল-আমিন (স্টাফ রিপোর্টার)
DhakaReport24.com || 2022-08-04 13:30:15
নিচু হয়ে চলবে, আঘাতের বিপরীতে আঘাত করবে না, শাহরুখকে অমিতাভ
ছবি সংগৃহীত

বলিউড বাদশাহ শাহরুখের রাগের কথাও কারও অজানা নয়। তার এই রাগ যেনো জীবনে ক্ষতির কারণ হয়ে না উঠে সে বিষয়ে শাহরুখকে সাবধান করেছিলেন বলিউডের  অভিভাবক অমিতাভ বচ্চন। তিনি বলেছিলেন, রাগ কমাও! নয়তো সকলে বলবে পয়সা তোমার মাথায় উঠে গেছে। একবিন্দুও দোষারোপ করতে ছাড়বে না কেউই।'

অমিতাভ বচ্চন যেনো বলিউডের অঘোষিত অভিভাবক। তাই তার কথা শুনেন সবাই, তাকে আদেশ-উপদেশ মাথা পেতে নেন অন্য তারকারাও। সুপারস্টার শাহরুখ খানও অমিতাভ বচ্চনের উপদেশ গ্রহণ করে তা মেনে চলছেন আজও। 

শাহরুখ আদতে বেশ মজার মানুষ হলেও মাঝে মধ্যেই নিজেই খেই হারিয়ে ফেলেন। তাকে রেগে যেতেও দেখা দিয়েছে অনেকবার। শাহরুখ খানের এই বিষয়টি নিয়েই উপদেশ দিয়েছিলেন অমিতাভ। বলেছিলেন, একজন সুপারস্টারের জীবনে সবকিছু ভুল হয়। তাই যখনই এরকম কিছু হবে শুধু হাত জোড় করে ক্ষমা চেয়ে নিও”। কিন্তু এই আইডিয়া একেবারেই মানতে নারাজ শাহরুখ।

তবে শাহরুখ যে তার এই উপদেশের বিপরীতে প্রশ্ন করেননি তা কিন্তু নয়। শাহরুখ জানতে চেয়েছিলেন ‘যদি আমার দোষ না থাকে। তাও কি ক্ষমা চাইবো?।'

অমিতাভ বলেছিলেন, আমি তো তোমাকে বলছি! সবসময় ক্ষমা চেয়ে নেবে। শুধু তাই নয়, মাথা নিচু করে কথা বলার মত পরামর্শও তিনি দেন। অমিতাভ শাহরুখকে বলেছিলেন, কেউ যদি তোমায় ঘুষি মারে, ভুলেও তাকে ঘুরিয়ে মারবে না। তাহলে সবাই তোমার সমালোচনাই করবে। বেশিরভাগই বলবে তুমি মদ্যপ অবস্থায় ছিলে।

সূত্র: এক্সপ্রেস

 

ঢাকারিপোর্ট২৪.কম/এমএ/আরএএম