অনেকদিন ধরেই গুঞ্জন শোনা যাচ্ছিল দক্ষিণী তারকা বিজয় দেবরকোন্ডা এবং রাশ্মিকা মান্দানার মধ্যে প্রেমের সম্পর্ক নিয়ে। তাদের মধ্যে আসলে কী চলছিল, তা বেশ কয়েক বছর পর জানা গেল। তারা এখনও পরস্পরের প্রতি মুগ্ধতা প্রকাশ করলেও, তাদের বিচ্ছেদ হয়ে গিয়েছে আরও দুই বছর আগেই!
কবে থেকে সম্পর্কে আছেন তারা সে বিষয়ে কাউকেই জানাননি। সে কারণেই রহস্য আরও ঘনীভূত হয়েছিল। কী চলছে ‘লাইগার’ সিনেমার এই সহ-অভিনেতার মনে? তা নিয়ে অনন্যা পান্ডেও সন্দেহ প্রকাশ করেছেন।
অন্যদিকে, রাশ্মিকা অভিনীত ‘সীতা রামম’-এর প্রচারমূলক অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন বিজয়। সেখানেও সবার সামনে রাশ্মিকার প্রশংসায় পঞ্চমুখ এই অভিনেতা।
ওই অনুষ্ঠানে বিজয় বললেন, ‘‘রাশ্মিকা, তোমাকে সব সময় এত সুন্দর দেখায়… কিন্তু আমি তোমার নাম উল্লেখ করার সঙ্গে সঙ্গে সবাই হেসে ওঠে, আমি জানি না কেন!’’ তার সেই সরল উক্তিতেও সবাই হেসে উঠেছিলেন অনুষ্ঠানে।
মুম্বাইয়ের এক সংবাদমাধ্যম সূত্রে প্রকাশ পায়, দু’বছর আগেই বিজয়-রশ্মিকার বিচ্ছেদ হয়েছে। কিছু দিন সম্পর্কে থাকার পরই রাশ্মিকা মজেছিলেন রক্ষিত শেট্টিতে। তার সঙ্গেই সম্পর্কে গিয়েছেন পরবর্তী সময়ে।
জানা যায়, ‘গীতগোবিন্দম’ ছবির সেটে পরস্পর কাছাকাছি এসেছিলেন বিজয়-রাশ্মিকা। তখনই পর্দার রসায়ন নেমে এসেছিল বাস্তবে। কেন তাদের মধ্যে ছাড়াছাড়ি হল, সে তথ্য অবশ্য কেউ জানে না। দু’জনে আজও ভাল বন্ধু।
ঢাকারিপোর্ট২৪.কম/এমএ/আরএএম