সোমবার, সেপ্টেম্বর ২১, ২০২৬

৬ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

সোমবার, সেপ্টেম্বর ২১, ২০২৬

৬ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

আপনি পড়ছেন : বিনোদন

অবশেষে ঢাকায় ফিরছেন শাকিব খান


মোঃ মোসাদ্দেক হোসাইন ইমন রাফিও (স্টাফ রিপোর্টার)
DhakaReport24.com || 2022-08-01 22:57:30
অবশেষে ঢাকায় ফিরছেন শাকিব খান

ঢাকায় ফিরছেন ঢালিউড সুপারস্টার শাকিব খান। যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে থেকে আগামী ১৫ আগস্ট ঢাকায় ফিরবেন এই অভিনেতা। 

দীর্ঘ নয় মাস পর তিনি আসছেন। গ্রিন কার্ডের যাবতীয় প্রক্রিয়া সম্পন্ন করেছেন তিনি। 

নিউইয়র্কের উদ্দেশ্যে গত বছর ১২ নভেম্বর ঢাকা ছাড়েন শাকিব খান। চ্যানেল আইয়ের মিউজিক অ্যাওয়ার্ডে বিশেষ অতিথি হিসেবে আমন্ত্রিত হয়ে সেখানে যান এ ঢালিউড তারকা।  

ঢাকায় ফেরার পর শাকিব খান সরকারি অনুদান পাওয়া ছবি ‘মায়া’এর কাজ  শুরু করবেন।

 

ঢাকারিপোর্ট২৪.কম/রাফিও/আরএএম