বুধবার, নভেম্বর ৪, ২০২৬

২০ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

বুধবার, নভেম্বর ৪, ২০২৬

২০ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88
**সদ্যপ্রাপ্ত সংবাদ**

>> জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামানের ছেলেকে ছুরিকাঘাত

>> মেট্রোরেলসহ তিন প্রকল্পে দক্ষিণ কোরিয়ার অর্থায়ন চায় বাংলাদেশ

>> একনেকে ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন

>> প্রমাণ মিলেছে যৌন হয়রানির রিপোর্ট কখনই প্রকাশ করবে না বিসিবি

>> মার্কিন ভোটাররা বিরক্ত হলে ইসরাইলে গিয়ে প্রধানমন্ত্রী হবো: ট্রাম্প

>> নিজের পিস্তলের গুলিতে এসআইয়ের আত্মহত্যা

>> সাভারে পুলিশের গাড়িতে আগুন, ওসিসহ আহত ৫০

>> ডিসেম্বরের মধ্যে পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণ: মজুরি বোর্ড

>> প্রধানমন্ত্রীর স্লোগানকে হাদিসের সঙ্গে তুলনা, পদ হারালেন সেই কর্মকর্তা

>> পোশাক খাতে অস্থিরতা সৃষ্টির অভিযোগে ৩ শ্রমিক নেতা আটক

আপনি পড়ছেন : বিনোদন

ওটিটিতে রেকর্ড গড়ল ‘সিন্ডিকেট’


মোঃ আল-আমিন (স্টাফ রিপোর্টার)
DhakaReport24.com || 2022-08-01 18:00:45
ওটিটিতে রেকর্ড গড়ল ‘সিন্ডিকেট’

জয়জয়কার চারদিকে দেশীয় কনটেন্টের। টিকিট পাচ্ছেন না দর্শক বড় পর্দায় দেশের সিনেমা দেখতে। ‘পরাণ’ ও ‘হাওয়া’ সিনেমার মুক্তির পর থেকে চলছে হাউসফুল। অন্যদিকে, নতুন রেকর্ড গড়ছে ওটিটি প্ল্যাটফর্ম। এই রেকর্ড অর্জন করেছে দেশের ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম চরকি। এই রেকর্ড এসেছে ঈদে মুক্তি পাওয়া ‘সিন্ডিকেট’ ওয়েব সিরিজ দিয়ে । দর্শক গত এক মাসে ২ কোটি ১৫ লক্ষ ৯৮ হাজার ৮৭৯ মিনিট সময় দিয়েছেন চরকিকে মুক্তির পর থেকে।

চরকি সূত্রে জানা যায়, ভিডিও প্ল্যাটফর্মটি আগের সব রকম স্ট্রিমিং রেকর্ড ভেঙে দিয়েছে। গত জুলাই মাসে চরকি স্ট্রিমিং সময় চরকির জন্য নতুন মাইলফলক। গত মাসে চরকি দ্বিতীয় বছরে পা রেখেছে।

চরকির প্রতিষ্ঠাবার্ষিকীর মাসে এমন প্রাপ্তি আনন্দ ও অনুপ্রেরণা বলে মনে করেন চরকির প্রধান পরিচালন কর্মকর্তা রেদওয়ান রনি। তিনি বলেন, ‘ধন্যবাদ প্রিয় দর্শক। আপনার জীবনের প্রতিটি মূল্যবান মুহূর্ত থেকে জুলাই মাসে চরকিকে রেকর্ড পরিমাণ সময় দিয়ে “সিন্ডিকেট” স্ট্রিম করার জন্য। আমরা আশা করব সামনের পথচলাতেও একইভাবে আমাদের অনুপ্রেরণা দিয়ে যাবেন।’

চরকি স্ট্রিমিংয়ের শুরু থেকে দর্শকদের পছন্দের কনটেন্ট তৈরি করে আসছে। যে কারণে সব সময়ই দর্শকদের আগ্রহ ছিল চরকির অরিজিনাল সিনেমা, ওয়েব সিরিজ, অ্যান্থলজি সিরিজ, চরকি ফ্লিক ও চরকির ডাবিং সিনেমা সিরিজ নিয়ে নিয়ে। রেদওয়ান রনি জানান, পেইড সাবস্ক্রিপশনের ক্ষেত্রে বাংলাদেশের মতো একটি বাজারে নতুন নতুন কনটেন্ট, সৃজনশীল উদ্যোগ আর উদ্ভাবনী যোগাযোগ কৌশল দিয়ে চরকি নতুন এক সম্ভাবনা তৈরি করেছে।

অল্প সময়ের মধ্যেই দেশীয় ওটিটি দর্শকপ্রিয়তার শীর্ষে যাওয়া যেন স্বপ্ন সত্যি হওয়া। জুলাই মাসের অর্জন প্রসঙ্গে রেদওয়ান রনি বলেন বলেন, ‘জুলাই মাসে এই সাফল্যের অন্যতম কারণ হচ্ছে “সিন্ডিকেট”। পবিত্র ঈদুল আজহায়, অর্থাৎ ১০ জুলাই মুক্তি পেয়েছিল চরকি অরিজিনাল সিরিজ “সিন্ডিকেট”। দর্শক সাড়ায় আমরা অভিভূত। দর্শকদের এমন ভালোবাসায় আমাদের আরও বেশি অনুপ্রাণিত করবে।’

‘সিন্ডিকেট’ পরিচালনা করেছেন শিহাব শাহীন। এই সিরিজের মূল ভূমিকায় ছিলেন আফরান নিশো, নাজিফা তুষি, তাসনিয়া ফারিণ, নাসির উদ্দিন খান, রাশেদ মামুন অপু, শতাব্দী ওয়াদুদসহ আরও অনেকে। সবার দুর্দান্ত অভিনয় ও ডায়ালগ—সব মিলিয়ে সিরিজটি দর্শক জনপ্রিয়তার শীর্ষে। ঈদের পর জুলাই মাসের শেষের দিকে মুক্তি পেয়েছিল চরকি ফ্লিক ‘তনয়া’। সত্য ঘটনা অবলম্বে নির্মিত এই কনটেন্টও দর্শক মহলে বেশ আলোচনায় ছিল।

২০২১ সালে ১২ জুলাই মহামারি করোনার এক অস্থির সময়ের মধ্যেই চরকি যাত্রা শুরু করে। মাত্র এক বছরে চরকির ঝুলিতে যে প্রাপ্তিগুলো জমেছে, তা উদ্‌যাপন করার মতোই। প্রতি মাসেই সিনেমাসহ ৫০টিরও বেশি অরিজিনাল কনটেন্ট মুক্তি দিয়েছে চরকি, যেগুলো বাংলাদেশসহ দেশের বাইরেও বেশ সুনাম কুড়িয়েছে।

 

ঢাকারিপোর্ট২৪.কম/এমএ/আরএএম