রবিবার, নভেম্বর ৮, ২০২৬

২৪ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

রবিবার, নভেম্বর ৮, ২০২৬

২৪ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

আপনি পড়ছেন : বিনোদন

হলিউডে চোখ শাকিবের


মোঃ আল-আমিন (স্টাফ রিপোর্টার)
DhakaReport24.com || 2022-07-31 17:25:15
হলিউডে চোখ শাকিবের

ঢাকাই সিনেমার সুপারস্টার নায়ক শাকিব খান। জায়গা করে নিয়েছেন পশ্চিমবঙ্গের দর্শকের মনেও। এবার ঢালিউডের শীর্ষ নায়ক শাকিব খানের চোখ হলিউডে। সেই লক্ষ্যে এগোচ্ছেন তিনি। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের ওয়ার্ল্ড ফেয়ার ম্যারিনায় এক অনুষ্ঠানে এমনটাই জানালেন।

'যদি কখনো হলিউডে কাজ করেন তাহলে কোন চরিত্রে অভিনয় করবেন'  প্রশ্নের জবাবে শাকিব বলেন, সবে তো পা রাখলাম এখানে (যুক্তরাষ্ট্রে)। পাশে এক সুন্দরী বসিয়েছি। সময় দিন। বাংলাদেশি বংশোদ্ভূত অনেকে কিন্তু হলিউডের অনেক বিখ্যাত সিনেমায় টেকনিশিয়ান হিসেবে কাজ করেছেন। খুব বেশিদিন হয়নি যে, এশিয়ানরা  হলিউডের মেইনস্ট্রিমের সিনেমায় কাজ করছেন। যারা কাজ করছেন তারা প্রত্যেকে সাকসেসফুল।

তাছাড়া নেটফ্লিক্সের সব থেকে জনপ্রিয় সিনেমা ‘এক্সট্রাকশন’ বাংলাদেশকে নিয়ে হয়েছে। এই সিনেমাটি নেটফ্লিক্সের হায়েস্ট রেটিংয়ের সিনেমা।

শাকিব বলেন, হলিউডে অভিনয় করলে কোন ক্যারেক্টারে অভিনয় করবো সেটা তো জানি না। তবে আগামীতে কাজ করবো ইনশাআল্লাহ। গত শুক্রবার অনুষ্ঠিত এই অনুষ্ঠানে অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। তাদের দু’জনকে ঘিরেই আয়োজনটির নাম ছিল ‘মিট অ্যান্ড গ্রিট উইথ দ্য ওয়ার্ল্ড সুপারস্টার সাকিব আল হাসান অ্যান্ড ঢালিউড কিং শাকিব খান’।

ঢাকারিপোর্ট২৪.কম/এমএ/আরএএম