বৃহস্পতিবার, নভেম্বর ৫, ২০২৬

২১ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

বৃহস্পতিবার, নভেম্বর ৫, ২০২৬

২১ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88
**সদ্যপ্রাপ্ত সংবাদ**

>> নতুন প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালাল উত্তর কোরিয়া

>> ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২০৮৮ মামলা

>> ইকবাল সোবহান চৌধুরীকে কারাগারে পাঠানোর আদেশ

>> রাজধানী থেকে ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেতা গ্রেপ্তার

>> ৫০০ টাকার মুচলেকায় জামিন পেলেন পরীমনি

>> আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন ক্রিশ্চিয়ানো রোনালদো

>> বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও বাড়ল

>> ক্ষমতাচ্যুতরা সীমান্তের ওপার থেকে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে: প্রধানমন্ত্রী

>> শেখ হাসিনাকে ট্রাভেল পাশ দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

>> আজ খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

আপনি পড়ছেন : বিনোদন

সানা খান জানালেন  বিনোদন জগৎ ছাড়ার কারণ


মোঃ আল-আমিন (স্টাফ রিপোর্টার)
DhakaReport24.com || 2022-07-26 14:36:45
সানা খান জানালেন  বিনোদন জগৎ ছাড়ার কারণ

সানা খান বলিউডের বেশ পরিচিত মুখ। তিনি কর্মজীবন শুরু করেন মডেলিংয়ের মধ্যে দিয়ে। পরবর্তীতে পরিচিতি পান অভিনেত্রী হিসেবেও। কিন্তু হুট করে ঘোষণা দিয়েই অভিনয় জগত থেকে চিরবিদায় নেন বলিউডের এই অভিনেত্রী 'ক্যারিয়ারে ভালো অবস্থান থাকা সত্ত্বেও'। ইসলাম নির্দেশিত ধর্মীয় জীবনের পথে নিজেকে সমর্পিত করেন তিনি ১৫ বছরের সুদীর্ঘ অভিনয় জীবনে ইতি টেনে।

সম্প্রতি সামাজিক মাধ্যমে সানা নতুন এক সাক্ষাৎকারের একটি ভিডিও শেয়ার করেছেন। ঠিক কী কারণে নাম, খ্যাতি, অর্থ এবং শোবিজ ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন তা তিনি সেখানে আবেগপ্রবণ হয়ে জানিয়েছেন। হিন্দুস্তান টাইমসের এক প্রতিবদনে এসব তথ্য জানানো হয়েছে।

ভিডিওতে সানা বলেছেন, অতীত জীবনে খ্যাতি, নাম অর্থ সব ছিল তার কাছে। কোনও কিছুর কমতি ছিল না। সেই সঙ্গে সানা আরও জানিয়েছেন, তিনি যা চেয়েছেন সব কিছুই করতে পেরেছেন। তবে এতসব কিছু থাকার পরেও তার মতে, সব কিছুর মাঝে একটি জিনিসের অনুপস্থিতি বোধ করছিলেন। সেটা হল 'শান্তি'। কোনও কিছুতেই যেন তখন শান্তি পাচ্ছিলেন না তিনি।

অভিনেত্রীর কথায়, সময়টা ছিল ২০১৯ সালের রমজান মাস। সেই সময় তিনি বেশ অসুস্থ হয়ে পড়েছিলেন। অসুস্থতার কারণে ওই সময় তিনি বিষন্নতায় ভুগছিলেন। ‘মুত্তাবিফি হুজ্জাজ’ দক্ষিণ এশিয়ার সঙ্গে দেওয়া ওই সাক্ষাৎকারে সানা বলেন, ‘আমি স্বপ্নে নিজেকে জ্বলন্ত কবরে জ্বলতে দেখতাম। এই স্বপ্ন আমার কাছে মনে হয়েছিল কোনও বিশেষ বার্তা'। তিনি জানান, এরপর তিনি গ্ল্যামার জগত ছেড়ে দেন। নিজেকে সমর্পণ করেন ধর্মের পথে।

২০২০ সালের অক্টোবর মাসে সবাই চমকে দিয়ে বলিউডকে বিদায় জানান সাবেক অভিনেত্রী সানা খান। সোশ্যাল মিডিয়ায় জানিয়েছিলেন, বিনোদন জগত থেকে নিজেকে সরিয়ে নিচ্ছেন। কারণ ইসলামের কাছে নিজেকে সমর্পন করতে চান তিনি।

এরপরই এক মাসের মধ্যে গুজরাটের হীরে ব্যবসায়ী মুফতি আনাসকে বিয়ে করেন তিনি। এ বছর তিনি জীবনের প্রথম হজ পালন করছেন স্বামীর সঙ্গে।

তামিল, তেলুগু, কন্নড়, মালায়ালাম ভাষায় একাধিক ছবিতে অভিনয় করেছিলেন সানা। ২০১২ সালে রিয়ালিটি শো ‘বিগ বস’-এ অংশগ্রহণ করে জনপ্রিয়তার শীর্ষে পৌঁছে গিয়েছিলেন তিনি। সালমান খানের ‘জয় হো’, ‘ওয়াজা তুম হো’, ‘স্পেশ্যাল অপস’ছবিতেও কাজ করেছেন সানা। বর্তমানে স্বামীর সঙ্গে সুখে সংসার করছেন সাবেক এই বলিউড অভিনেত্রী।

 

ঢাকারিপোর্ট২৪.কম/রাফিও/আরএএম