বৃহস্পতিবার, নভেম্বর ৫, ২০২৬

২১ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

বৃহস্পতিবার, নভেম্বর ৫, ২০২৬

২১ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88
**সদ্যপ্রাপ্ত সংবাদ**

>> নতুন প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালাল উত্তর কোরিয়া

>> ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২০৮৮ মামলা

>> ইকবাল সোবহান চৌধুরীকে কারাগারে পাঠানোর আদেশ

>> রাজধানী থেকে ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেতা গ্রেপ্তার

>> ৫০০ টাকার মুচলেকায় জামিন পেলেন পরীমনি

>> আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন ক্রিশ্চিয়ানো রোনালদো

>> বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও বাড়ল

>> ক্ষমতাচ্যুতরা সীমান্তের ওপার থেকে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে: প্রধানমন্ত্রী

>> শেখ হাসিনাকে ট্রাভেল পাশ দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

>> আজ খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

আপনি পড়ছেন : বিনোদন

রাজ হচ্ছে আমার পরাণ: পরীমণি


মোঃ আল-আমিন (স্টাফ রিপোর্টার)
DhakaReport24.com || 2022-07-25 14:45:00
রাজ হচ্ছে আমার পরাণ: পরীমণি

তারকা দম্পতি পরীমণি ও শরিফুল রাজের, সব মিলিয়ে দারুণ সময় কাটছে। সেপ্টেম্বরের দিকে তারা মা-বাবা হচ্ছেন। এখন মাত্র নতুন অতিথি আসার অপেক্ষায়।

ঈদে মুক্তি পাওয়া 'পরাণ' ছবির রাজ ভাসছেন সাফল্যের জোয়ারে। সব দিক থেকে আসছে নিজের অভিনয়ের প্রশংসা। ২৩ জুলাই (শনিবার) অন্তস্বত্বা পরীমণি নিজেই সিনেমা হলে এসে রাজের পাশে বসে দেখলেন স্বামীর 'পরাণ' ছবিটি।

পরীমণি সে সময় ছবিটি দেখার পর আনন্দে উচ্ছ্বাসে রাজের কাধে মাথা রেখে কেঁদে উঠেন। তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় পরী জানান, 'রাজ ভালো অভিনয় করে সেটা জানতাম। আমি আনন্দে আত্মহারা হয়ে গেছি তার অভিনয় এতো মানুষের ভালো লাগবে সেটা দেখে।' 

রোববার দিবাগত রাতে সাদা গাউনে অন্তস্বত্বা পরীমণি ছবি দিলেন রাজের সঙ্গে। সাম্প্রতিক ট্রেন্ডি ছবি। যে ছবিতে আগত সন্তানের অপেক্ষায় উভয়ই অপেক্ষমান সেটা স্পষ্ট। নিজের, দেড় কোটি অনুসারী থাকা ফেসবুক পেজে ছবিগুলো শেয়ার করেছেন পরী। ক্যাপশনে লিখেছেন আমার পরাণ।

গত ২১ জানুয়ারি শরিফুল রাজ ও পরীমণির গায়েহলুদ হয়। পরেরদিন সম্পন্ন হয় তাদের বিয়ের আনুষ্ঠানিকতা।  তবে ঘরোয়াভাবে ২০২১ সালের ১৭ অক্টোবর তারা বিয়ে করেছেন বলে জানান এ তারকা দম্পতি।

 

ঢাকারিপোর্ট২৪.কম/রাফিও/আরএএম