বৃহস্পতিবার, নভেম্বর ৫, ২০২৬

২১ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

বৃহস্পতিবার, নভেম্বর ৫, ২০২৬

২১ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88
**সদ্যপ্রাপ্ত সংবাদ**

>> নতুন প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালাল উত্তর কোরিয়া

>> ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২০৮৮ মামলা

>> ইকবাল সোবহান চৌধুরীকে কারাগারে পাঠানোর আদেশ

>> রাজধানী থেকে ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেতা গ্রেপ্তার

>> ৫০০ টাকার মুচলেকায় জামিন পেলেন পরীমনি

>> আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন ক্রিশ্চিয়ানো রোনালদো

>> বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও বাড়ল

>> ক্ষমতাচ্যুতরা সীমান্তের ওপার থেকে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে: প্রধানমন্ত্রী

>> শেখ হাসিনাকে ট্রাভেল পাশ দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

>> আজ খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

আপনি পড়ছেন : বিনোদন

‘ঘাম’ বিক্রি করে কোটিপতি অভিনেত্রী!


DhakaReport24.com || 2022-07-24 18:19:30
‘ঘাম’ বিক্রি করে কোটিপতি অভিনেত্রী!
ছবি: সংগৃহীত

গরমের এ সময়ে আমাদের সবারই ঘামের পরিমাণ বেড়েছে। এতে আমাদের বিরক্তির যেন শেষ নেই। কিন্তু এ ঘামের বদৌলতেই যদি কোটিপতি হয়ে যান তবে কেমন হয় বলুন তো?

শুনতে একটু অবাক লাগলেও এটিই সত্যি। সম্প্রতি এমন এক অদ্ভূত ঘটনাই ঘটেছে আমেরিকায়। আমেরিকার ইয়র্ক সিটির টিভি অভিনেত্রী স্টেফাইন মাটো ঘটিয়েছেন এমন কাণ্ড।ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভির একটি প্রতিবেদন থেকে জানা যায়, প্রতিদিন গড়ে প্রায় ১০ বোতল ঘাম বিক্রি করেন এই অভিনেত্রী। তবে সপ্তাহে সর্বোচ্চ ৫০ টি বোতলই তিনি বিক্রি করেন।

বিভিন্ন অঙ্গের ঘামে ভর্তি এই এক একটি বোতলের দাম এক হাজার ডলার। ৩১ বছর বয়সী এই অভিনেত্রী ঘাম তৈরির জন্য সূর্যের প্রখর রোদে বসে ঘাম তৈরি করেন। তার এ ঘামের এত চাহিদা যে তিনি তার জোগান দিতে পারছেন না।

নেটদুনিয়ায় বেশ জনপ্রিয় হওয়ায় তিনি সেই জনপ্রিয়তাকে ঘাম বিক্রির কাজে লাগিয়েছেন। তবে প্রতিদিন এত ঘাম ঝরানোর কাজ করতে গিয়ে তিনি বেশ অসুস্থ হয়ে পড়ছেন আজকাল।এতো টাকা দিয়ে এই অভিনেত্রীর ঘাম কিনে মানুষ কী করে তার কারণ অবশ্য নেটিজেনরা খুঁজে পাচ্ছেন না। ঘাম বিক্রির ভিডিও নেটদুনিয়ায় আপলোড করা হলে তা দেখে সবারই রীতিমতো মাথায় হাত।

বর্তমানে সোশ্যাল মিডিয়ায় ঝড়ের গতিতে ভাইরাল হচ্ছে তার ভিডিও। আমেরিকান এই টিভি অভিনেত্রীর ঘাম বিক্রির ভিডিও তার ইনস্টাগ্রাম প্রোফাইল  stepankamatto তে ও আপলোড করা হয়েছে।এই ইনস্টাগ্রামের প্রোফাইলেই তিনি বলেছেন, ঘাম তৈরির জন্য প্রতিদিন তাকে ১৫ মিনিট প্রখর রোদে বসে থাকতে হয়। আর তাতেই তিনি আয় করছেন কোটি কোটি টাকা।
ঢাকারিপোর্ট২৪.কম/জাক/আরএএম