রবিবার, নভেম্বর ৮, ২০২৬

২৪ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

রবিবার, নভেম্বর ৮, ২০২৬

২৪ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

আপনি পড়ছেন : বিনোদন

অনন্ত জলিলের ডাকে সাড়া দেননি কোনো তারকা!


DhakaReport24.com || 2022-07-19 19:37:30
অনন্ত জলিলের ডাকে সাড়া দেননি কোনো তারকা!
ছবি: সংগৃহীত

ঈদ উপলক্ষে মুক্তি পেয়েছে অনন্ত জলিলের নতুন সিনেমা ‘দিন দ্য ডে’। তিনি বারবার বলেছেন, এই সিনেমার বাজেট ১০০ কোটি টাকার বেশি। যদিও তার এই দাবি নিয়ে প্রশ্ন উঠেছে। ১৭ জুলাই তিনি ঘোষণা দেন পরদিন (১৮ জুলাই) সন্ধ্যায় যমুনা ব্লকবাস্টারে দেশের শোবিজ অঙ্গনের ৭৪ জন তারকার সঙ্গে নিজের ‘দিন দ্য ডে’ সিনেমাটি দেখবেন।

যা ছিল ঢাকাই সিনেমার ইতিহাসে বিরল এক ঘটনা। কিন্তু অনন্তের এই দাওয়াতে সাড়া দেননি কোনো বড় তারকা!


সোমবার সন্ধ্যায় যথাসময়ে অনন্ত-বর্ষা যমুনা ব্লকবাস্টার সিনেমাস-এ হাজির হলেও এই নায়কের ডাকে সাড়া দিয়ে আসেননি তেমন কোনো তারকা। আয়োজন-স্থানে দেখা মিলেছে শাহনূর, সাবরিনা সুলতানা কেয়া, ডি এ তায়েব, শিরিন শিলাসহ কয়েকজনের।

অনুষ্ঠান শুরুর আগে তারকারা আসছেন বলেও পরবর্তীতে অনন্ত জলিল জানিয়েছেন, ব্যস্ততার অজুহাতে অনেকে আসেননি, সবাইকে আমন্ত্রণ জানানো হয়েছিল। শিডিউল মেলেনি, সে কারণে আসতে পারেননি।

উল্লেখ্য, এবার ঈদুল আজহায় মুক্তি পেয়েছে তিনটি সিনেমা। এর মধ্যে সর্বোচ্চ ১০৭টি প্রেক্ষাগৃহে মুক্তি পায় অনন্ত জলিল প্রযোজিত ও অভিনীত ‘দিন দ্য ডে’। এই সিনেমাতেও অনন্তর নায়িকা স্ত্রী বর্ষা। এটি পরিচালনা করেছেন ইরানি নির্মাতা মুর্তজা অতাশ জমজম।

বাংলাদেশ ছাড়াও ইরান, তুরস্ক, আফগানিস্তানে সিনেমাটির শুটিং হয়েছে। যৌথ প্রযোজনার এ ছবিতে আরও অভিনয় করেছেন অনন্ত জলিলের বন্ধু সুমন ফারুক, খল অভিনেতা মিশা সওদাগরসহ অনেকে।
ঢাকারিপোর্ট২৪.কম/জাক/আরএএম