রবিবার, নভেম্বর ৮, ২০২৬

২৪ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

রবিবার, নভেম্বর ৮, ২০২৬

২৪ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

আপনি পড়ছেন : বিনোদন

বাচ্চা হওয়ার পর প্রেমিকের নাম জানাব: সুবাহ


DhakaReport24.com || 2022-07-14 18:20:30
বাচ্চা হওয়ার পর প্রেমিকের নাম জানাব: সুবাহ
ফাইল ছবি।

মডেল-অভিনেত্রী সুবাহ তার ফেসবুকে বৃহস্পতিবার (১৪ জুলাই) একটি পোস্ট শেয়ার করেছেন তার ভক্ত-অনুরাগীদের সঙ্গে। সেখানে তিনি লিখেছেন,  ‘ইন এ রিলেশনশিপ’। সেই সঙ্গে জুড়ে দিয়েছেন একটি লাল রঙের ভালোবাসার সাইন।

তবে এই অভিনেত্রী কার প্রেমে পড়েছেন আর কবে থেকেই বা প্রেমের সম্পর্কে রয়েছেন এই বিষয়ে সময় সংবাদকে সুবাহ জানিয়েছেন, ‘হ্যা প্রেম করছি। এটা সত্য। তবে কার সঙ্গে প্রেম করছি এখনই জানাব না। একদম বিয়ে করে বাচ্চা হলে তারপর জানাব।’

সুবাহ অভিনীত মুক্তির অপেক্ষায় আছে রফিক সিকদার পরিচালিত সিনেমা ‘বসন্ত বিকেল’। তবে কাজের চেয়ে ব্যক্তিগত জীবন নিয়ে বেশি আলোচনায় এসেছেন তিনি।

 ঢাকারিপোর্ট২৪.কম/জাক/আরএএম