বৃহস্পতিবার, নভেম্বর ৫, ২০২৬

২১ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

বৃহস্পতিবার, নভেম্বর ৫, ২০২৬

২১ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88
**সদ্যপ্রাপ্ত সংবাদ**

>> নতুন প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালাল উত্তর কোরিয়া

>> ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২০৮৮ মামলা

>> ইকবাল সোবহান চৌধুরীকে কারাগারে পাঠানোর আদেশ

>> রাজধানী থেকে ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেতা গ্রেপ্তার

>> ৫০০ টাকার মুচলেকায় জামিন পেলেন পরীমনি

>> আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন ক্রিশ্চিয়ানো রোনালদো

>> বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও বাড়ল

>> ক্ষমতাচ্যুতরা সীমান্তের ওপার থেকে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে: প্রধানমন্ত্রী

>> শেখ হাসিনাকে ট্রাভেল পাশ দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

>> আজ খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

আপনি পড়ছেন : বিনোদন

শাকিবের সঙ্গে প্রেমের গুঞ্জনে যা বললেন পূজা চেরি


DhakaReport24.com || 2022-07-03 12:03:00
শাকিবের সঙ্গে প্রেমের গুঞ্জনে যা বললেন পূজা চেরি
সংগৃহীত ছবি


ঢালিউডের নতুন প্রজন্মের নায়িকা পূজা চেরি। গত ঈদে পূজার দুটি সিনেমা মুক্তি পেয়েছিল। ঈদুল আজহায় পূজা অভিনীত 'সাইকো' সিনেমা মুক্তি পাবে।

এরমধ্যেই পূজা ঢালিউড কিং শাকিব খান প্রযোজিত নতুন সিনেমা ‘মায়া’য় চুক্তিবদ্ধ হয়েছেন। সিনেমায় পূজার বিপরীতে অভিনয় করবেন শাকিব খান। তথ্যটি পূজা নিশ্চিত করেছেন।

গেল ঈদে শাকিবের সঙ্গে জুটি বেঁধে 'গলুই' সিনেমায় কাজ করেছেন। এরপর আলোচনার কেন্দ্রবিন্দুতে চলে এসেছিল ঢালিউডের এই নতুন জুটি। ফের জুটি বাঁধার খবরে ঢালিউড পাড়ায় ভাসছে তাদের প্রেমের গুঞ্জন।

এ বিষয়ে পূজা বলেছেন,  ‘শাকিব ভাইয়ের সঙ্গে যেই কাজ করেন তাকে নিয়েই গুঞ্জন রটে। আমি পজিটিভ মানুষ। যারা এমন ভাবছেন তারা ভুল ভাবছেন। কাজের বাইরে আমি কিছু ভাবছি না। আমি মনে করি, আমার জায়গা থেকে আমি সফল। সিনেমায় যে চরিত্রটা আমরা করেছি সেটা দেখে হয়তো মনে হয়েছে আমরা প্রেম করছি। আসলে বাস্তবে তেমন কিছু না।’

২০২০-২১ অর্থবছরে ‘মায়া’ সিনেমাটি ৬৫ লাখ টাকা সরকারি অনুদান পায়। প্রজ্ঞাপনে বলা হয়েছে, ফেরারি ফরহাদের গল্প ও চিত্রনাট্যে এ সিনেমার পরিচালক হিমেল আশরাফ। শুটিংয়ের আগে ‘মায়া’ নামটি পরিবর্তন হতে পারে।

ঢাকারিপোর্ট২৪.কম/জাক/আরএএম