বুধবার, নভেম্বর ৪, ২০২৬

২০ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

বুধবার, নভেম্বর ৪, ২০২৬

২০ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88
**সদ্যপ্রাপ্ত সংবাদ**

>> প্রমাণ মিলেছে যৌন হয়রানির, রিপোর্ট কখনই প্রকাশ করবে না বিসিবি

>> মার্কিন ভোটাররা বিরক্ত হলে ইসরাইলে গিয়ে প্রধানমন্ত্রী হবো: ট্রাম্প

>> নিজের পিস্তলের গুলিতে এসআইয়ের আত্মহত্যা

>> সাভারে পুলিশের গাড়িতে আগুন, ওসিসহ আহত ৫০

>> ডিসেম্বরের মধ্যে পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণ: মজুরি বোর্ড

>> প্রধানমন্ত্রীর স্লোগানকে হাদিসের সঙ্গে তুলনা, পদ হারালেন সেই কর্মকর্তা

>> পোশাক খাতে অস্থিরতা সৃষ্টির অভিযোগে ৩ শ্রমিক নেতা আটক

>> নতুন দায়িত্ব পেলেন ইশরাক

>> যুক্তরাষ্ট্রের প্রথম কৃষ্ণাঙ্গ নারী গভর্নর হলেন কেইশা ল্যান্স বোটমস

>> আমরা ট্রাম্পকে হত্যা করব: তেহরানে বিশাল বিলবোর্ডে নতুন হুমকি

আপনি পড়ছেন : বিনোদন

শাকিব খানের মনটা ভীষণ খারাপ হয়ে গেল


DhakaReport24.com || 2022-07-02 22:18:15
শাকিব খানের মনটা ভীষণ খারাপ হয়ে গেল

বর্তমান সময়ের ঢালিউডের জনপ্রিয় চিত্রনায়ক শাকিব খান। এইতাে কিছুদিন আগেই ঢালিউড অঙ্গনে পা রাখার  ২৩ বছর পূর্ণ হলাে। বাংলাদেশ চলচিত্রের সাথে দীর্ঘ এই সম্পর্কে জয় করেছেন লাখো ভক্তের মন।

নায়ক হিসেবে জনপ্রিয় পাওয়ার পর থেকে প্রতি ঈদেই তার সিনেমা মুক্তি পেয়েছে। ঈদ মানেই শাকিব খানের সিনেমা, এটা যেন অলিখিত নিয়মেই পরিণত হয়েছে।

তবে এই ঈদে সেই অলিখিত নিয়ম ভাঙতে বসেছে। এবারের ঈদে আসছে না শাকিব খানের কোনো সিনেমা।বিষয়টি নিয়ে গণমাধ্যমকে শাকিব বলেছেন, দীর্ঘ ক্যারিয়ারে এবারই হয়তো প্রথম কোনো ঈদে আমার সিনেমা মুক্তি পাচ্ছে না। এটা যে কতটা মন খারাপের খবর! মনটাই ভীষণ খারাপ হয়ে গেলো।

গত সাত মাস ধরে যুক্তরাষ্ট্রে রয়েছেন শাকিব খান। এ নিয়ে গুঞ্জন ছিল, সিনেমার কাজ শেষ না করে মার্কিন মুলুকে পড়ে আছেন তিনি।  কিন্তু স্পষ্টভাবে শাকিব বললেন, সিনেমাগুলোর কাজ আমি সুন্দরভাবে শেষ করে দিয়েছি। যেটার ডাবিং বাকি ছিল, সেটা নিজের পকেটের টাকা খরচ করে আমেরিকায় বসে সম্পন্ন করে দিয়েছি। কিন্ত প্রযোজক হয়তো চান না সিনেমা মুক্তি পাক!

‘অন্তরাত্মা’ ও ‘লিডার: আমিই বাংলাদেশ’ নামের দুটি সিনেমার কাজ সম্পন্ন করেছেন শাকিব খান। জানা গিয়েছিল, দ্বিতীয় সিনেমাটি ঈদে মুক্তি পাবে। কিন্তু ঈদে মুক্তির জন্য কোনো সিনেমাই প্রযোজক-পরিবেশক সমিতিতে নিবন্ধন করেনি। ফলে মুক্তি পাওয়ার সম্ভাবনা একেবারেই নেই বলে জানা গেছে।


ঢাকারিপোর্ট২৪.কম/রাফিও/আরএএম