বৃহস্পতিবার, নভেম্বর ৫, ২০২৬

২১ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

বৃহস্পতিবার, নভেম্বর ৫, ২০২৬

২১ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88
**সদ্যপ্রাপ্ত সংবাদ**

>> আজ খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

>> ইসরায়েলের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্কের পরিবর্তন চান ভোটাররা : ভ্যান্স

>> ৮ শতাধিক পর্যটক নিয়ে সেন্টমার্টিনে জাহাজ চলাচল শুরু

>> ইয়েমেনে সৌদির ব্যাপক হামলা, নিহত ২০

>> জুলাই হত্যা মামলায় গ্রেফতার ইকবাল সোবহান

>> জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামানের ছেলেকে ছুরিকাঘাত

>> মেট্রোরেলসহ তিন প্রকল্পে দক্ষিণ কোরিয়ার অর্থায়ন চায় বাংলাদেশ

>> একনেকে ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন

>> প্রমাণ মিলেছে যৌন হয়রানির রিপোর্ট কখনই প্রকাশ করবে না বিসিবি

>> মার্কিন ভোটাররা বিরক্ত হলে ইসরাইলে গিয়ে প্রধানমন্ত্রী হবো: ট্রাম্প

আপনি পড়ছেন : বিনোদন

করোনাকালে তারিনের বিশেষ উদ্যোগ


DhakaReport24.com || 2020-04-21 19:39:15
করোনাকালে তারিনের বিশেষ উদ্যোগ


এক সময়ের জনপ্রিয় অভিনেত্রী তারিন জাহানকে মাঝে মাঝে দেখা যায় নাটক-টেলিছবি ও বিজ্ঞাপনে। করোনাকালেও অন্যদের মতো তিনিও গৃহবন্দি। তবে করোনাভাইরাসের বিরুদ্ধে সচেতনতামূলক কাজ চালিয়ে যাচ্ছেন নিয়মিত।

বাংলাদেশ টেলিভিশনে তার অংশগ্রহণে একটি তথ্যচিত্র নিয়মিত প্রচার হচ্ছে। যেখানে দেখা যাচ্ছে করোনা থেকে বাঁচতে মানুষকে সচেতন করে চলেছেন তিনি।

এছাড়াও স্বাস্থ্য মন্ত্রণালয়ের একটি সচেতনতার কাজ করেছেন এরই মধ্যে। শিগগিরই প্রচারে আসবে এটি।

তারিন জাহান আরো কিছু সামাজিক কাজের সঙ্গে নিজেকে যুক্ত করেছেন। অসহায় ও দুস্থ নাচের শিল্পীদের সাহায্য করার জন্য কয়েকজন নাচের শিল্পীকে সঙ্গে নিয়ে ফান্ড গঠন করছেন তিনি। লায়লা হাসান, ইভান শাহরিয়ার সোহাগও আছেন এই উদ্যোগের সাথে। এছাড়া অভিনয়শিল্পী সংঘের হয়েও সংগঠনের ফান্ড গঠনের কাজেও সহায়তা করছেন।

তারিন বলেন, ‘নিজের ঘরেই অবস্থান করছি। ঘরে বসেই সব কাজ করার চেষ্টা করছি। আমি মনে করি সবাই যদি নিজ থেকে সচেতন হোন তাহলে এ সংকট আমরা কাটিয়ে উঠতে পারবো। আল্লাহর কাছে প্রার্থনা করছি, তিনি যেন করোনাভাইরাস থেকে আমাদের রক্ষা করেন।’