অবশেষে কাজে ফিরলেন ঢালিউডের জনপ্রিয় নায়িকা মৌসুমী। সম্প্রতি একটি ইস্যুতে তুমুল আলোচনার পর নিজেকে সামলে সিনেমার কাজে ফিরলেন এই নায়িকা। গতকাল বুধবার ‘সোনার চর ’ সিনেমার ডাবিং এর মধ্য দিয়ে কাজে ফিরছেন মৌসুমী।
তিনি গণমাধ্যমকে বলেছেন, কাজে ফিরতে পেরে বেশ ভালো লাগছে। সোনার চর একটি জীবন ঘনিষ্ঠ সিনেমা। দর্শকদের মনকে ছুঁয়ে যাওয়ার মতো গল্প। আশা করি, সিনেমাটি মুক্তি পেলে সবাই পছন্দ করবে। সিনেমাটির প্রযোজক জাহাঙ্গীর সিকদার গণমাধ্যম জানিয়েছেন, ‘সিনেমাটির কিছু অংশের শুটিং বাকি আছে। খুব শিগগিরই বাকি অংশের কাজ শেষ করে মুক্তির প্রস্তুতি নেব।’
এক্সেল ফিল্মসের ব্যানারে জাহিদ হোসেনের পরিচালনায় ‘সোনার চর’ সিনেমায় ওমর সানী, মৌসুমী ও জায়েদ ছাড়াও বিভিন্ন চরিত্রে অভিনয় করছেন শহীদুজ্জামান সেলিম, শবনম পারভীন, আবুল হোসেন মজুমদার, শাওন আশরাফ, পাপিয়া মাহি, শিখা কর্মকার, শিউলি ও স্নিগ্ধাসহ অনেকেই।
ঢাকারিপোর্ট২৪.কম/জাক/আরএএম