দীর্ঘদিন ধরেই পরিবারের সঙ্গে অস্ট্রেলিয়া থাকেন জনপ্রিয় নায়িকা শাবনূর। সেখান থেকেই সিলেটে বন্যার্তদের পাশে দাঁড়ানোর আহ্বান জানান তিনি। সেই সুযোগ নিয়ে সম্প্রতি তার নামে ফেক ফেসবুক আইডি খুলে বন্যার্তদের সাহায্যের নামে টাকা তুলছে একটি চক্র। সে বিষয়ে সবাইকে সর্তক করে ফেসবুকে পোস্ট করেছেন এই অভিনেত্রী।
ফেসবুক আইডিতে শাবনূর লিখেছেন, ‘আমার নাম এবং আমার ছবি ব্যবহার করে কিছু অসাধু ব্যক্তি ফেসবুকে আইডি খুলে মানুষের কাছে ত্রাণের নামে টাকা চাচ্ছে! আপনারা সবাই এমন প্রতারক হতে সাবধান থাকবেন! আমি এর আগেও বহুবার বিভিন্ন জায়গায় বলেছি যে আপনারা আমার নামে ফেইক আইডি খুলে এভাবে মানুষের সঙ্গে প্রতারণা করবেন না, যাতে করে আমার ইমেজ ক্ষতিগ্রস্ত হয়!’
শাবনূর আরও লেখেন, ‘আমি কখনোই চাই না, আমার কারণে কারও ক্ষতি হোক! কিন্তু আমি বারবার নিষেধ করার পরেও যারা প্রতিনিয়ত এভাবে আমার নামে ফেইক আইডি খুলে মানুষকে ঠকিয়ে যাচ্ছে, আমি তাদের নামে আইনের আশ্রয় নিতে বাধ্য হব! আপনারা সবাই এমন অসৎ ব্যক্তি হতে সাবধান থাকবেন!’
এবারই প্রথম নয় এর আগেও ফেসবুক নিয়ে বিড়ম্বনায় পরেছিলেন শাবনূর। তিনি যখন ফেসবুক ব্যবহার শুরুর করেন তখন তিনি দেখেন তার নামে শ খানেক পেজ। সেসব ফেক ফেসবুক আইডি, পেজ ও গ্রুপ থেকে চাঁদাবাজি করা হচ্ছিল, এমন অভিযোগও তুলেছিলেন এ অভিনেত্রী।
ঢাকারিপোর্ট২৪.কম/রাফিও/আরএএম