বুধবার, নভেম্বর ৪, ২০২৬

২০ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

বুধবার, নভেম্বর ৪, ২০২৬

২০ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88
**সদ্যপ্রাপ্ত সংবাদ**

>> প্রমাণ মিলেছে যৌন হয়রানির, রিপোর্ট কখনই প্রকাশ করবে না বিসিবি

>> মার্কিন ভোটাররা বিরক্ত হলে ইসরাইলে গিয়ে প্রধানমন্ত্রী হবো: ট্রাম্প

>> নিজের পিস্তলের গুলিতে এসআইয়ের আত্মহত্যা

>> সাভারে পুলিশের গাড়িতে আগুন, ওসিসহ আহত ৫০

>> ডিসেম্বরের মধ্যে পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণ: মজুরি বোর্ড

>> প্রধানমন্ত্রীর স্লোগানকে হাদিসের সঙ্গে তুলনা, পদ হারালেন সেই কর্মকর্তা

>> পোশাক খাতে অস্থিরতা সৃষ্টির অভিযোগে ৩ শ্রমিক নেতা আটক

>> নতুন দায়িত্ব পেলেন ইশরাক

>> যুক্তরাষ্ট্রের প্রথম কৃষ্ণাঙ্গ নারী গভর্নর হলেন কেইশা ল্যান্স বোটমস

>> আমরা ট্রাম্পকে হত্যা করব: তেহরানে বিশাল বিলবোর্ডে নতুন হুমকি

আপনি পড়ছেন : বিনোদন

ভুয়া লিংকে ক্লিক করতেই টাকা উধাও অভিনেতার


DhakaReport24.com || 2022-06-30 13:54:00
ভুয়া লিংকে ক্লিক করতেই টাকা উধাও অভিনেতার
ফাইল ছবি

ভুয়া লিংকে ক্লিক করায় অ্যাকাউন্ট নিমেষে ফাঁকা হয়ে যাওয়ার অভিযোগ নতুন নয়। সাধারণ মানুষকে বিপাকে ফেলতে নিত্যনতুন ফন্দি করছে হ্যাকাররা। এবার প্রতারণার শিকার হয়েছেন অভিনেতা শান্তিলাল মুখোপাধ্যায়। 

শান্তিলাল মুখোপাধ্যায়ের দাবি, গত ১৩ জুন অভিনেতার ব্যক্তিগত মোবাইল নম্বরে একটি এসএমএস আসে। যে এসএমএসে দাবি করা হয়, রাতের মধ্যে বিদ্যুৎ বিল জমা দিতে হবে। নইলে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হবে। ওই এসএমএস দেখে তড়িঘড়ি বিল মেটান অভিনেতা।

তারপরই তার কাছে অচেনা নম্বর থেকে একটি ফোন আসে। ফোনের অপর প্রান্ত থেকে পেমেন্ট আপডেট করার জন্য ১১ টাকা দিতে হবে বলে জানায়। একটি লিংকে ক্লিক করে ওই টাকা দেওয়ার কথা বলা হয়। সেই মতে অভিনেতা ওই লিংকে ক্লিক করেন। এরপরই অভিনেতা জানতে পারেন, তার অ্যাকাউন্ট থেকে উধাও হয়ে গেছে আড়াই লাখ টাকা।

পরে বাধ্য হয়ে পুলিশের দ্বারস্থ হন তিনি। পরে সরশুনা থানা এবং লালবাজারের সাইবার সেলে অভিযোগ দায়ের করেছেন। অভিযোগের প্রমাণ হিসেবে এসএমএস এবং ওই অচেনা নম্বর থেকে আসা ফোন সংক্রান্ত সমস্ত তথ্য পুলিশ কর্তাদের জানিয়েছেন তিনি। তবে এখন পর্যন্ত কেউই পুলিশের জালে ধরা পড়েনি।

সাইবার বিশেষজ্ঞদের দাবি, সম্প্রতি বিদ্যুৎ বিল মেটানোর অছিলায় সাধারণ মানুষকে ফাঁদে ফেলার চেষ্টা করছেন প্রতারকরা। এভাবে বহু গ্রাহকের অ্যাকাউন্ট ফাঁকা করে দিচ্ছে হ্যাকাররা। তাই যেকোনো লিংকে ক্লিক না করার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা।

ঢাকারিপোর্ট২৪.কম/জাক/আরএএম