বৃহস্পতিবার, নভেম্বর ৫, ২০২৬

২১ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

বৃহস্পতিবার, নভেম্বর ৫, ২০২৬

২১ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88
**সদ্যপ্রাপ্ত সংবাদ**

>> নতুন প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালাল উত্তর কোরিয়া

>> ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২০৮৮ মামলা

>> ইকবাল সোবহান চৌধুরীকে কারাগারে পাঠানোর আদেশ

>> রাজধানী থেকে ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেতা গ্রেপ্তার

>> ৫০০ টাকার মুচলেকায় জামিন পেলেন পরীমনি

>> আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন ক্রিশ্চিয়ানো রোনালদো

>> বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও বাড়ল

>> ক্ষমতাচ্যুতরা সীমান্তের ওপার থেকে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে: প্রধানমন্ত্রী

>> শেখ হাসিনাকে ট্রাভেল পাশ দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

>> আজ খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

আপনি পড়ছেন : বিনোদন

মৃত্যুর হুমকি পেলেন স্বরা ভাস্কর


DhakaReport24.com || 2022-06-30 13:11:00
 মৃত্যুর হুমকি পেলেন স্বরা ভাস্কর
ফাইল ছবি

হত্যার হুমকি পেলেন বলিউড অভিনেত্রী স্বরা ভাস্কর। সম্প্রতি মুম্বাইয়ে স্বরার ভারসোভার বাড়িতে চিঠি দিয়ে তাকে খুনের হুমকি দেওয়া হয়েছে। চিঠিতে কারো নাম উল্লেখ নেই। তবে লেখা রয়েছে ‘ইতি-ইস দেশকা নওজোয়ান’, মানে ‘এই দেশের যুবক’!

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানায়, এরই মধ্যে বিষয়টি নিয়ে থানায় অভিযোগ দায়ের করেছেন স্বরা। বিষয়টি তদন্ত শুরু করেছে পুলিশ।

হুমকিদাতা চিঠিতে স্বরা ভাস্করকে অকথ্য ভাষায় গালিগালাজ দিয়েছে বলে অভিযোগ। চিঠিতে উল্লেখ করা হয়, ‘বীর সাভারকারকে অপমান করেছেন’ এই অভিনেত্রী।

একটি টুইটে স্বরা লেখেন, ‘ব্রিটিশ সরকারের কাছে ক্ষমা চেয়েছিলেন সাভারকর। জেল থেকে মুক্তি পেতে হাতেপায়ে ধরেছিলেন, তাকে বীর বলা চলে?’ এতেই হয়তো চটেছেন সাভারকরের অনুসারীরা। পুলিশ আপাতত স্বরাকে নিরাপদে থাকার পরামর্শ দিয়েছে।

উল্লেখ্য, ২০০৯ সালে মাদোলাল কিপ ওয়াকিং নামে সিনেমা দিয়ে অভিনয় শুরু স্বরার। তবে ২০১১ সালে ‘তনু ওয়েডস মনুতে ’ অভিনয় করে আলোচনায় আসেন তিনি। ‘রানঝানা’, ‘ভিরে দি ওয়েডিং’, ‘প্রেম রতন ধন পায়ো’ তার অভিনীত উল্লেখযোগ্য সিনেমা।

ঢাকারিপোর্ট২৪.কম/জাক/আরএএম