বুধবার, নভেম্বর ৪, ২০২৬

২০ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

বুধবার, নভেম্বর ৪, ২০২৬

২০ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88
**সদ্যপ্রাপ্ত সংবাদ**

>> প্রমাণ মিলেছে যৌন হয়রানির, রিপোর্ট কখনই প্রকাশ করবে না বিসিবি

>> মার্কিন ভোটাররা বিরক্ত হলে ইসরাইলে গিয়ে প্রধানমন্ত্রী হবো: ট্রাম্প

>> নিজের পিস্তলের গুলিতে এসআইয়ের আত্মহত্যা

>> সাভারে পুলিশের গাড়িতে আগুন, ওসিসহ আহত ৫০

>> ডিসেম্বরের মধ্যে পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণ: মজুরি বোর্ড

>> প্রধানমন্ত্রীর স্লোগানকে হাদিসের সঙ্গে তুলনা, পদ হারালেন সেই কর্মকর্তা

>> পোশাক খাতে অস্থিরতা সৃষ্টির অভিযোগে ৩ শ্রমিক নেতা আটক

>> নতুন দায়িত্ব পেলেন ইশরাক

>> যুক্তরাষ্ট্রের প্রথম কৃষ্ণাঙ্গ নারী গভর্নর হলেন কেইশা ল্যান্স বোটমস

>> আমরা ট্রাম্পকে হত্যা করব: তেহরানে বিশাল বিলবোর্ডে নতুন হুমকি

আপনি পড়ছেন : বিনোদন

শাহরুখের বিরুদ্ধে ১০১ কোটি রুপির মানহানি মামলা


DhakaReport24.com || 2022-06-30 09:46:15
শাহরুখের বিরুদ্ধে ১০১ কোটি রুপির মানহানি মামলা
ফাইল ছবি

তার জীবনটা ছিল কখনো মুক্ত পাখির মতো, আবার কখনো-বা চুপসে যাওয়া ফুলের মতো ।হয়েছেন বলিউডের ‘বাদশা’। যাপিত জীবনে তাই বাদশাহি আমেজেও চলেন তিনি। ভারতের সেরা ধনী তারকাও তিনি। রয়েছে বিলাসবহুল বাড়ি মান্নাত। এ ছাড়া কোটি কোটি টাকার সম্পদ। তবে কোটি টাকা সত্ত্বেও মানহানি মামলা থেকে রক্ষা পাননি তিনি। অভিনয় করেছিলেন রইস সিনেমায়। 

তবে সেই সিনেমায় অভিনয়ের পর থেকে যেন বিতর্ক ছাড়ছেই না। আব্দুল লতিফের জীবন নিয়ে তৈরি এ ছবি। ছবিতে আব্দুল লতিফকে ঠিকভাবে চিত্রায়ণ করা হয়নি–এ অভিযোগ এনে শাহরুখ খানসহ ছবির প্রযোজকদের বিরুদ্ধে ১০১ কোটি রুপি দাবি করে মানহানির মামলা করে লতিফের পরিবার।


শাহরুখ খান ও ছবির প্রযোজকদের বিরুদ্ধে ১০১ কোটি রুপির মানহানির মামলায় নিম্ন আদালতের নির্দেশে অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ জারি করলেন গুজরাট হাইকোর্ট। এ ছবির প্রচারের যখন আহমেদাবাদ গিয়েছিলেন শাহরুখ, তখন সেখানে এক ব্যক্তির মৃত্যু হয়। সেই মৃত্যু ঘিরেও বিপাকে পড়তে হয়েছিল শাহরুখ খানকে।

কিছুদিন আগেই সেই মামলা থেকে মুক্তি পান অভিনেতা। মানহানি মামলায়ও আপাতত কিছুটা স্বস্তিতে রেড চিলিজ এন্টারটেনমেন্ট ও এক্সেল এন্টারটেনমেন্ট। বিচারপতি উমেশ ত্রিবেদী আগামী ২০ জুলাই পর্যন্ত নিম্ন আদালতের নির্দেশে স্থগিতাদেশ জারি করেছেন।

সূত্র: জি নিউজ 

ঢাকারিপোর্ট২৪.কম/জাক/আরএএম