বুধবার, নভেম্বর ৪, ২০২৬

২০ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

বুধবার, নভেম্বর ৪, ২০২৬

২০ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88
**সদ্যপ্রাপ্ত সংবাদ**

>> জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামানের ছেলেকে ছুরিকাঘাত

>> মেট্রোরেলসহ তিন প্রকল্পে দক্ষিণ কোরিয়ার অর্থায়ন চায় বাংলাদেশ

>> একনেকে ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন

>> প্রমাণ মিলেছে যৌন হয়রানির রিপোর্ট কখনই প্রকাশ করবে না বিসিবি

>> মার্কিন ভোটাররা বিরক্ত হলে ইসরাইলে গিয়ে প্রধানমন্ত্রী হবো: ট্রাম্প

>> নিজের পিস্তলের গুলিতে এসআইয়ের আত্মহত্যা

>> সাভারে পুলিশের গাড়িতে আগুন, ওসিসহ আহত ৫০

>> ডিসেম্বরের মধ্যে পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণ: মজুরি বোর্ড

>> প্রধানমন্ত্রীর স্লোগানকে হাদিসের সঙ্গে তুলনা, পদ হারালেন সেই কর্মকর্তা

>> পোশাক খাতে অস্থিরতা সৃষ্টির অভিযোগে ৩ শ্রমিক নেতা আটক

আপনি পড়ছেন : বিনোদন

ঢাকার আয়োজনে যোগ দিতে মুখিয়ে আছি: শিল্পা শেঠি


DhakaReport24.com || 2022-06-27 22:03:00
ঢাকার আয়োজনে যোগ দিতে মুখিয়ে আছি: শিল্পা শেঠি

ঢাকার ইন্টারকন্টিনেন্টাল হোটেলের বলরুমে মিরর ও ম্যাক্স শপারস আয়োজিত এবং বায়োজিন কসমেসিউটিক্যাল নিবেদিত তিন দিনব্যাপী বিশেষ অনুষ্ঠানমালায় অংশ নিতে ঢাকায় আসছেন বলিউডের জনপ্রিয় অভিনেত্রী শিল্পা শেঠি কুন্দ্রা। 

আয়োজনের প্রথম দুই দিন আগামী ২৮ ও ২৯ জুলাই থাকছে ‘ঢাকা ফ্যাশন অ্যান্ড ফেব্রিক এক্সপো ২০২২’। ৩০ জুলাই অনুষ্ঠিত হবে ‘বিজনেস লিডারশিপ অ্যাওয়ার্ড ২০২২’। ঢাকা মাতাতে আসছেন তিনি।

জানা যায়, অ্যাওয়ার্ড অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে যোগ দেবেন অভিনেত্রী শিল্পা শেঠি। অনুষ্ঠানে অংশ নিতে ৩০ জুলাই দুপুরে ঢাকায় এসে পৌঁছানোর কথা তার। পরদিনই তিনি ভারতের উদ্দেশে ঢাকা ছাড়বেন।

এক ভিডিও বার্তায় ঢাকায় আসার বিষয়টি নিশ্চিত করে এই অভিনেত্রী বলেন, ‘ঢাকার এ আয়োজনে যোগ দেওয়ার জন্য আমি মুখিয়ে আছি। আশা করছি, সবার সঙ্গে দেখা হবে। ’

২০১৬ সালেও ঢাকায় এসেছিলেন শিল্পা শেঠি। সে সময় ‘প্যাশন ফর ফ্যাশন’ নামের ফ্যাশন শোতে অংশ নিয়েছিলেন তিনি। 

৬ বছর পর বাংলাদেশে আসতে পেরে আনন্দিত শিল্পা। ভিডিও বার্তায় তিনি বলেন, ‘প্রধান অতিথি হয়ে আসছি ঢাকায়। উদ্গ্রীব হয়ে আছি এই সফরের জন্য। কারণ, ঢাকায় আমার অসাধারণ সব ভক্ত আছেন।’


ফ্যাশন শো, গান, ড্যান্সসহ নানা আয়োজন থাকবে অনুষ্ঠানে। দেশের বিভিন্ন শিল্প খাত থেকে নমিনেশনের মাধ্যমে ‘বিজনেস লিডারশিপ অ্যাওয়ার্ড ২০২২’ দেওয়া হবে এই আয়োজনে। 

শিল্পার পাশাপাশি বাংলাদেশের জনপ্রিয় মডেল ও অভিনেত্রীরা এই আয়োজনে উপস্থিত থাকার কথা রয়েছে বলে জানিয়েছেন মিররের প্রধান শাহজাহান ভূঁইয়া রাজু। তাদের মধ্যে রয়েছেন তাহসান খান, মেহজাবীন চৌধুরী, বিদ্যা সিনহা মিম, অপু বিশ্বাস, দীঘি প্রমুখ।

ঢাকারিপোর্ট২৪.কম/এএইচ/আরএএম