বৃহস্পতিবার, নভেম্বর ৫, ২০২৬

২১ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

বৃহস্পতিবার, নভেম্বর ৫, ২০২৬

২১ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88
**সদ্যপ্রাপ্ত সংবাদ**

>> আজ খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

>> ইসরায়েলের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্কের পরিবর্তন চান ভোটাররা : ভ্যান্স

>> ৮ শতাধিক পর্যটক নিয়ে সেন্টমার্টিনে জাহাজ চলাচল শুরু

>> ইয়েমেনে সৌদির ব্যাপক হামলা, নিহত ২০

>> জুলাই হত্যা মামলায় গ্রেফতার ইকবাল সোবহান

>> জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামানের ছেলেকে ছুরিকাঘাত

>> মেট্রোরেলসহ তিন প্রকল্পে দক্ষিণ কোরিয়ার অর্থায়ন চায় বাংলাদেশ

>> একনেকে ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন

>> প্রমাণ মিলেছে যৌন হয়রানির রিপোর্ট কখনই প্রকাশ করবে না বিসিবি

>> মার্কিন ভোটাররা বিরক্ত হলে ইসরাইলে গিয়ে প্রধানমন্ত্রী হবো: ট্রাম্প

আপনি পড়ছেন : বিনোদন

করোনায় মারা গেলেন জন প্রিনি


DhakaReport24.com || 2020-04-08 20:19:45
করোনায় মারা গেলেন জন প্রিনি


আমেরিকার কান্ট্রি মিউজিকের বরেণ্য শিল্পী, গীতিকার, কম্পোজার জন প্রিনি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মঙ্গলবার মারা গেছেন। তার বয়স হয়েছিল ৭৩ বছর। পরিবারের পক্ষ থেকে এএফপি’কে এ খবর জানানো হয়।

গত ৩ এপ্রিল প্রিনির স্ত্রী ফিওনা সামাজিক মাধ্যমে এক পোস্টে জানান, কান্ট্রি ও ফক মিউজিক স্টার অষ্টম দিনের মতো আইসিইউতে ভেন্টিলেটরে আছেন। তার ফুসফুসের সংক্রমণ রয়েছে।

জন প্রিনি তার প্রজন্মের প্রভাবশালী সংগীত রচয়িতা ছিলেন। পাঁচ দশক ধরে তিনি সংগীতে নিবেদিত ছিলেন, তাঁকে বলা হতো আমেরিকার সংগীত রচনার মার্ক টোয়েন। বব ডিলান তাঁর প্রিয় সংগীত রচয়িতাদের মধ্যে প্রিনির নাম উল্লেখ করেছেন।

প্রিনি ১৯৪৬ সালের ১০ অক্টোবর ইলিনয়ের মেউডে জন্মগ্রহন করেন। ১৯৬০ এর দশকে তিনি সংগীত জগতে প্রবেশ করেন। ১৯৭১ সালে প্রথম এলবাম প্রকাশ পায়, যা তাকে খ্যাতির শিখরে পৌঁছে দেয়।

তিনি ভিয়েতনাম যুদ্ধের বিরুদ্ধে গান লিখেছেন এবং ২০০০ সালের শুরুর দিকে ইরাক ও আফগানিস্তানে মার্কিন যুদ্ধনীতির বিরোধীতা করেন।