কলকাতায় ঝটিকা সফরে বরুণ ধাওয়ান-কিয়ারা আদভানি জোর প্রচারণা চালাচ্ছেন। এদিকে কলকাতা মানেই ভিক্টোরিয়া, কলকাতা মানেই হলুদ ট্যাক্সি। আর তাতে চড়েই ছবির প্রচার সারলেন বরুণ-কিয়ারা। আসছে এই ২ তারকা অভিনীত ছবি 'যুগ যুগ জিও'। সেই ছবির প্রচারেই শহরে এলেন তারা, ভক্তদের মন জয় করলেন দুই তারকা।
এদিকে দেখা যায়, উজ্জ্বল হলুদ পোশাকে ঝলমল করছিলেন কিয়ারা আদভানি। পাশেই গাঢ় নীল ডেনিম শার্টে বরুণ ধাওয়ান। যদিও এর আগেও কলকাতায় এসেছেন বরুণ আর কিয়ারা। তারপর একে একে ভক্তদের সঙ্গে ছবি তোলা ও সংবাদকর্মীদের সঙ্গে আলাপ জমে উঠে এই তারকা জুটির।
ভারতীয় এক সংবাদমাধ্যম থেকে প্রশ্ন করা হয়, তিলোত্তমা বললে প্রথম কী মনে পড়ে তারকা জুটির? কথার শেষ হতে না হতেই বরুণের উত্তর এলো। ‘শিকঞ্জি… আর মিষ্টি দই। কলকাতা বলতে সবার আগে আমার কাছে মিষ্টি দই।’ এবারে ভক্তরা কিয়ারার উত্তরের অপেক্ষায়। কিয়ারা বলেন, 'আজকাল কলকাতা বললেন মনে পড়ছে 'আমি যে তোমার'।
প্রথম প্রশ্নের উত্তরেই রসনাতৃপ্তির গল্প। আজকের দুপুরের মেনুতেও কী ডায়েট মেনে চললেন বরুণ-কিয়ারা? সজোরে মাথা নেড়ে দুজনেই জানালেন, কখনোই না। খাদ্যরসিক বরুণের উত্তর, 'আমরা আজ মিষ্টি দই… গলৌটি কাবাব, সবই খেয়েছি। খুব বেশি খাওয়া হয়ে গিয়েছে।' কিয়ারা যোগ করলেন, 'বিরিয়ানিও খেয়েছি। আর আমার ইচ্ছা আছে ফুচকা খাওয়ার।'
ইতিমধ্যেই 'যুগ যুগ জিও'র ট্রেলার, গান পছন্দ হয়েছে সবার। বরুণ-কিয়ারার জুটি বেশ আকর্ষণীয়৷ সঙ্গে অনিল কাপুরের উপস্থিতিও খুব মজাদার৷ এ ছাড়া ছবিতে খুব গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন নিচু কাপুর। অনেক দিন পর তিনি আবার বলিউডে৷ আর কামব্যাকেই বেশ ধামাকা হলো! তিনিই রীতিমতো প্রচারে অংশ নিলেন এবং জুনিয়ারদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে।
সূত্র: এবিপি
ঢাকারিপোর্ট২৪.কম/জাক/আরএএম