সোমবার, সেপ্টেম্বর ২১, ২০২৬

৬ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

সোমবার, সেপ্টেম্বর ২১, ২০২৬

৬ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

আপনি পড়ছেন : বিনোদন

এবার আসছে অজয়ের ‘সিংঘাম থ্রি’


DhakaReport24.com || 2022-06-19 10:05:30
এবার আসছে অজয়ের ‘সিংঘাম থ্রি’

বলিউডের জনপ্রিয় সিনেমা ফ্র্যাঞ্চাইজিগুলোর একটি হলো ‘সিংঘাম’। প্রথম সিনেমাটি মুক্তি পেয়েছিল ২০১১ সালে এবং সিক্যুয়েল মুক্তি পেয়েছিল ২০১৪ সালে। রোহিত শেঠি এবার ঘোষণা দিয়েছেন,  দোর্দণ্ড প্রতাপশালী পুলিশ কর্মকর্তা ‘সিংঘাম’ ফিরতে চলেছে বড় পর্দায়। আগামী বছরের এপ্রিল থেকে ছবির কাজ শুরু হবে।

রোহিতের পরিচালনায় রণবীর কাপুরের ‘সিম্বা’ ও অজয় দেবগণের ‘সূর্যবংশী’তে অতিথি পুলিশ কর্মকর্তার চরিত্রে অভিনয় করেছিলেন অজয়। এবার অজয়কেই কেন্দ্রীয় চরিত্রে রেখে কাজ শুরু করতে চান রোহিত। অ্যাকশন ঘরাণার এই নির্মাতা বলেছেন, ‘আমি সিংঘামের পরবর্তী অধ্যায়ের ওপর মনোযোগ দিচ্ছি। ‘সিংঘাম ২’ মুক্তির পর অনেক সময় পেরিয়েছে, ক্যানভাস আরও বড় হয়েছে। অজয়ের সঙ্গে বড় ক্যানভাসের ছবি বানাতে চাই।’
সূত্র : ইন্ডিয়ান এক্সপ্রেস

ঢাকারিপোর্ট২৪.কম/জাক/আরএএম