বুধবার, নভেম্বর ৪, ২০২৬

২০ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

বুধবার, নভেম্বর ৪, ২০২৬

২০ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88
**সদ্যপ্রাপ্ত সংবাদ**

>> প্রমাণ মিলেছে যৌন হয়রানির, রিপোর্ট কখনই প্রকাশ করবে না বিসিবি

>> মার্কিন ভোটাররা বিরক্ত হলে ইসরাইলে গিয়ে প্রধানমন্ত্রী হবো: ট্রাম্প

>> নিজের পিস্তলের গুলিতে এসআইয়ের আত্মহত্যা

>> সাভারে পুলিশের গাড়িতে আগুন, ওসিসহ আহত ৫০

>> ডিসেম্বরের মধ্যে পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণ: মজুরি বোর্ড

>> প্রধানমন্ত্রীর স্লোগানকে হাদিসের সঙ্গে তুলনা, পদ হারালেন সেই কর্মকর্তা

>> পোশাক খাতে অস্থিরতা সৃষ্টির অভিযোগে ৩ শ্রমিক নেতা আটক

>> নতুন দায়িত্ব পেলেন ইশরাক

>> যুক্তরাষ্ট্রের প্রথম কৃষ্ণাঙ্গ নারী গভর্নর হলেন কেইশা ল্যান্স বোটমস

>> আমরা ট্রাম্পকে হত্যা করব: তেহরানে বিশাল বিলবোর্ডে নতুন হুমকি

আপনি পড়ছেন : বিনোদন

বন্যার্তনদের অর্থ সহায়তায় এগিয়ে আসলেন শাকিব খান


DhakaReport24.com || 2022-06-18 16:14:15
বন্যার্তনদের অর্থ সহায়তায় এগিয়ে আসলেন শাকিব খান

এই দুর্যোগে বন্যার্ত মানুষের পাশে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন ঢালিউড সুপারস্টার শাকিব খান। সুদূর যুক্তরাষ্ট্র থেকেই এখানকার মানুষকে সহায়তা দিচ্ছেন এবিষয়ে ফেসবুকে একটি পোস্ট দিয়ে শাকিব বলেন, ‘এই মুহূর্তে যুক্তরাষ্ট্রে থাকলেও সংবাদমাধ্যম ও শুভাকাঙ্ক্ষীদের কাছ থেকে জেনেছি, প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি সিলেট ও সুনামগঞ্জের বন্যা পরিস্থিতি খুবই ভয়াবহ। বন্যা কবলিত মানুষের দুর্দশা আমাকে ভীষণভাবে কষ্ট দিচ্ছে। মানবিক দৃষ্টিকোণ থেকে ভয়াবহ বন্যার কবলে পড়া মানুষের পাশে আছি। তাদের মৌলিক চাহিদা পূরণে আমার সামর্থ্যের মধ্যে অর্থ সহায়তা পাঠানোর উদ্যোগ নিয়েছি।’

সামর্থ্যবানদের প্রতিও সহযোগিতার আহ্বান জানিয়েছেন শাকিব খান। একটি তহবিল গঠনের পরিকল্পনা করছেন তিনি। যেখানে অন্যরাও সাধ্য অনুযায়ী অর্থ সহায়তা দিতে পারবেন। এরপর সেই অর্থ শাকিবের তত্ত্বাবধানে পৌঁছে যাবে সিলেট-সুনামগঞ্জের বানভাসি মানুষের কাছে।

তহবিলের জন্য শাকিব [email protected] নামে একটি ইমেইল অ্যাকাউন্ট চালু করেছেন। বন্যা কবলিতদের যেকোনো ধরণের সহযোগিতার জন্য এই ইমেইলে যোগাযোগ করার আহ্বান জানিয়েছেন তিনি।

শাকিব আরও বলেন, ‘বাংলাদেশ ও প্রবাসে থাকা আগ্রহী বিত্তবানদের কাছে আহ্বান- আপনারাও নিজেদের সামর্থ্যের মধ্য থেকে বানভাসি অসহায় মানুষের পাশে দাঁড়ান।’

এখন দেশের উত্তর-পূর্ব অঞ্চল ভাসছে ভয়াবহ বন্যায়। ডুবে গেছে সিলেট ও সুনামগঞ্জের অধিকাংশ এলাকা পানিতে। লাখ লাখ মানুষ পানিবন্দি হয়ে দুর্বিসহ দিন পার করছেন। প্রতিনিয়ত বেড়েই যাচ্ছে বন্যার পানির উচ্চতা। পরিস্থিতি এতোটাই প্রতিকূল যে, প্রশাসনও পর্যাপ্ত সহযোগিতা করতে পারছে না।

ঢাকারিপোর্ট২৪.কম/এএইচ/আরএএম