বৃহস্পতিবার, নভেম্বর ৫, ২০২৬

২১ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

বৃহস্পতিবার, নভেম্বর ৫, ২০২৬

২১ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

আপনি পড়ছেন : বিনোদন

মিথিলার মন খারাপ


DhakaReport24.com || 2022-06-16 12:51:15
মিথিলার মন খারাপ

অনন্য মামুনের ‘অমানুষ’ ছবির মাধ্যমে অভিষেক হচ্ছে বড় পর্দায় ফিয়াথ রশীদ মিথিলার। আগামীকাল শুক্রবার ছবিটি মুক্তি পাবে। তবে খুশির দিনটাতে দেশে নেই মিথিলা। অফিসের কাজে তিনি এখন আছেন তানজানিয়ায়। মিখিলা বলেন, ছবির প্রিমিয়ারে থাকতে না পেরে তার মনটা খারাপ। তিনি সবাই হলে গিয়ে সিনেমাটি দেখার আহ্বান জানিয়েছেন।

মিথিলা বলেন, আমি এই মুহূর্তে তানজানিয়াতে আছি অফিসের কাজে। আপনারা জানেন, আমার প্রথম ছবি ‘অমানুষ’ মুক্তি পাচ্ছে ১৭ জুন। আমি ছবির প্রিমিয়ারে থাকতে পারছি না, এই জন্য মনটা খুব খারাপ। কারণ দেশ থেকে আমি এখন অনেক দূরে আছি। কিন্তু আপনাদের অনুরোধ করবো আপনারা সবাই হলে আসুন ১৭ জুন। সিনেমাটা দেখুন, আমাদেরকে জানান সিনেমাটি কেমন লাগলো।

মিথিলা আরও বলেন, ‘আমি এই ছবিটি করেছি কারণ গতানুগতিক বাণিজ্যিক ধারার ছবির যে গল্প তার থেকে এই ছবির গল্পটি একটু আলাদা। জঙ্গলের ভেতরে একটি ডাকাত দলের গল্প, খুবই অ্যাডভেঞ্চারাস। আমার সাথে ছবিতে কাজ করেছেন নিরব, নওশাবা, মিশা সওদাগর ভাই, শহীদুজ্জামান সেলিমভাইসহ অনেক গুণী শিল্পী। 

ঢাকারিপোর্ট২৪.কম/জাক/আরএএম