বৃহস্পতিবার, নভেম্বর ৫, ২০২৬

২১ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

বৃহস্পতিবার, নভেম্বর ৫, ২০২৬

২১ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88
**সদ্যপ্রাপ্ত সংবাদ**

>> আজ খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

>> ইসরায়েলের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্কের পরিবর্তন চান ভোটাররা : ভ্যান্স

>> ৮ শতাধিক পর্যটক নিয়ে সেন্টমার্টিনে জাহাজ চলাচল শুরু

>> ইয়েমেনে সৌদির ব্যাপক হামলা, নিহত ২০

>> জুলাই হত্যা মামলায় গ্রেফতার ইকবাল সোবহান

>> জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামানের ছেলেকে ছুরিকাঘাত

>> মেট্রোরেলসহ তিন প্রকল্পে দক্ষিণ কোরিয়ার অর্থায়ন চায় বাংলাদেশ

>> একনেকে ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন

>> প্রমাণ মিলেছে যৌন হয়রানির রিপোর্ট কখনই প্রকাশ করবে না বিসিবি

>> মার্কিন ভোটাররা বিরক্ত হলে ইসরাইলে গিয়ে প্রধানমন্ত্রী হবো: ট্রাম্প

আপনি পড়ছেন : বিনোদন

আলাদা থাকছেন কি না, জানালেন ওমর সানী


DhakaReport24.com || 2022-06-15 22:23:45
আলাদা থাকছেন কি না, জানালেন ওমর সানী

ঢাকাই সিনেমার সফল দুই অভিনয়শিল্পী মৌসুমী-ওমর সানী। ভালোবাসে ঘর বেঁধেছেন, একই ছাদের তলায় তাদের সুখের সংসার। শোবিজের তারকাদের সংসার ভাঙার হিড়িকে তারা সুখী দাম্পত্যের উজ্জ্বল উদাহরণ হিসেবেই চিহ্নিত।

সম্প্রতি ওমর সানী অভিযোগ তুলেছেন, তাদের সংসার ভাঙার চক্রান্ত করছেন চিত্রনায়ক জায়েদ খান। এ বিষয়ে রোববার (১২ জুন) তিনি শিল্পী সমিতির সভাপতি ইলিয়াস কাঞ্চন বরাবর লিখিত অভিযোগ করেছেন। বিষয়টি নিয়ে যখন আলোচনা তুঙ্গে, ঠিক সে সময়ই নীরবতা ভেঙে অডিওবার্তা দেন মৌসুমী।

তিনি বলেন, আমি মনে করি আমার প্রসঙ্গটা টানার কোনো প্রয়োজন ছিল না। আমি জায়েদকে অনেক স্নেহ করি ও আমাকে যথেষ্ট সম্মান করে। আমাদের মধ্যে যতটুকু কাজের সম্পর্ক, সেটা খুবই ভালো একটা সম্পর্ক। সেখানে ও আমাকে অসম্মান করার কোনো প্রশ্নই ওঠে না। আর ওর মধ্যে গুণ ছাড়া এ ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটাতে পারে এমন কিছুই আমি দেখিনি। ও অনেক ভালো ছেলে। সে কখনোই আমাকে অসম্মান করেনি।

মৌসুমী আরও বলেন, কেন এই প্রশ্নটা বারবার আসছে যে, জায়েদ আমাকে বিরক্ত করছে, উত্ত্যক্ত করছে? আমি জানি না এটা কেন হচ্ছে। এটা যদিও একান্ত আমাদের ব্যক্তিগত সমস্যা। সে সমস্যা আমাদের পারিবারিকভাবেই সমাধান করা দরকার ছিল। আমাকে ছোট করে ওমর সানী ভাই কেন এত আনন্দ পাচ্ছেন- সেটা আমি বুঝতে পারছি না। আমার কোনো সমস্যা থাকলে অবশ্যই আমার সঙ্গে সমাধান করবে, সেটিই আমি আশা করি।

মৌসুমীর এমন বার্তার পর সোশ্যাল মিডিয়ায় অনেকেই প্রশ্ন তুলেছেন, তবে কি এই তারকা দম্পতির সংসারে ভাঙনের সুর বাজছে? তারা কি আলাদা থাকছেন? নেটিজেনদের এমন কৌতুহলী ও অনুমাননির্ভর প্রশ্নের জবাব দিয়েছেন চিত্রনায়ক ওমর সানী।

তিনি জানিয়েছেন, স্বামী-স্ত্রীর মধ্যে মনোমালিন্য থাকবেই। এটা খুবই স্বাভাবিক ইস্যু। আমরা এখনও একই ছাদের নিচে আছি। মৌসুমী আমার স্ত্রী, আমার সন্তানের মা। তাকে অসম্মান করে আমি একটি কথাও বলব না।

এ ছাড়াও ফেসবুক লাইভে ওমর সানী জানিয়েছেন, আমি বিয়ে করেছি ২৭ বছর আগে। আমার ফুটফুটে দুটি সন্তান রয়েছে। আমার ছেলে বিয়েও করেছে। আমার পরিবারের ইজ্জত মানে আমার ইজ্জত, আমার স্ত্রীর ইজ্জত মানে আমার ইজ্জত, আমার ছেলেমেয়ের ইজ্জত মানে আমার ইজ্জত। আমি চাই না, এই ২৭ বছরে এসে কোনো ধরনের ভুল বোঝাবুঝি (পরিবারের মধ্যে) হোক।

দর্শকের কাছে সানীর অনুরোধ, কেউ মৌসুমীকে নিয়ে কোনো বাজে মন্তব্য করবেন না। যদি করতেই হয়, আমাকে নিয়ে করেন। আমি আমার পরিবার সঙ্গেই থাকতে চাই। আমার ছেলেমেয়ে, স্ত্রীকে নিয়েই থাকতে চাই। সবাই ভালো থাকবেন।

ঢাকারিপোর্ট২৪.কম/এএন/আরএএম