বুধবার, নভেম্বর ৪, ২০২৬

২০ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

বুধবার, নভেম্বর ৪, ২০২৬

২০ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88
**সদ্যপ্রাপ্ত সংবাদ**

>> জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামানের ছেলেকে ছুরিকাঘাত

>> মেট্রোরেলসহ তিন প্রকল্পে দক্ষিণ কোরিয়ার অর্থায়ন চায় বাংলাদেশ

>> একনেকে ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন

>> প্রমাণ মিলেছে যৌন হয়রানির রিপোর্ট কখনই প্রকাশ করবে না বিসিবি

>> মার্কিন ভোটাররা বিরক্ত হলে ইসরাইলে গিয়ে প্রধানমন্ত্রী হবো: ট্রাম্প

>> নিজের পিস্তলের গুলিতে এসআইয়ের আত্মহত্যা

>> সাভারে পুলিশের গাড়িতে আগুন, ওসিসহ আহত ৫০

>> ডিসেম্বরের মধ্যে পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণ: মজুরি বোর্ড

>> প্রধানমন্ত্রীর স্লোগানকে হাদিসের সঙ্গে তুলনা, পদ হারালেন সেই কর্মকর্তা

>> পোশাক খাতে অস্থিরতা সৃষ্টির অভিযোগে ৩ শ্রমিক নেতা আটক

আপনি পড়ছেন : বিনোদন

তৃতীয় সন্তান বিষয়ে ‘নাউজুবিল্লাহ’ বললেন ওমর সানী


DhakaReport24.com || 2022-06-14 22:59:30
তৃতীয় সন্তান বিষয়ে ‘নাউজুবিল্লাহ’ বললেন ওমর সানী

বাংলাদেশ চলচিত্রের জনপ্রিয় তারকা দম্পতি ওমর সানী-মৌসুমীর সংসারে ঝড় বয়ে যাচ্ছে! আরেক নায়ক জায়েদ খান দুজনের সুখের সংসার ভাঙতে চাইছেন বলে এরইমধ্যে চলচ্চিত্র শিল্পী সমিতিতে অভিযোগ করেছেন ওমর সানী। এরপর সানীর স্ত্রী মৌসুমী নেন অবশ্য জায়েদ খানের পক্ষ। জায়েদকে ভালো ছেলে বলেও আখ্যা দেন নায়িকা। 

তাদের ছেলে ফারদিনও এ নিয়ে মুখ খোলেন। জানান, জায়েদ খান তার মাকে ডিস্টার্ব করেন।

এরমধ্যেই সোমবার (১৩ জুন) ওমর সানীর সঙ্গে একজনের একটি কল রেকর্ড ছড়িয়ে পড়েছে সামাজিকমাধ্যমে। যেখানে সানীকে বলতে শোনা যায়, ‘আমাদের ফুটফুটে দুটি সন্তান আছে। আরও একটি সন্তান আসছে ইনশাআল্লাহ। আমাদের সুখের সংসার। আমি আল্লাহকে হাজির-নাজির সাক্ষি রেখে কথাগুলো বলছি।’ সেই কল রেকর্ডের সূত্র ধরে বলা হচ্ছে, ওমর সানি-মৌসুমীর সংসারে আসছে নতুন অতিথি!

এ বিষয়ে ওমর সানীর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘এটা উদ্ভট, বানেয়াট, নাউজুবিল্লাহ।’ তিনি জানান, ‘বিষয়টি গুজব। এডিট করে কথাটি ছড়ানো হচ্ছে।

এই অভিনেতা আরও বলেন, যারা এটা করছেন তারা কেনো করছেন তারাই ভালো বলতে পারবেন। অনেক গণমাধ্যমকর্মীদের সঙ্গে কাল কথা হয়েছে। কে বা কারা এটা এভাবে এডিট করে ছড়িয়েছে সেটা জানিনা। তবে কাজটি ঠিক করেননি।

তবে ধারণা করা হচ্ছে ছেলের বিয়ের সময় হয়তো পুত্রবধূকে নতুন অতিথি উল্লেখ্য করে কথাটি বলে থাকতে পারেন ওমর সানী। সেটির অপব্যাখা করে কেউ কেউ ছড়াচ্ছেন।

ঢাকারিপোর্ট২৪.কম/এএন/আরএএম