বুধবার, নভেম্বর ৪, ২০২৬

২০ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

বুধবার, নভেম্বর ৪, ২০২৬

২০ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88
**সদ্যপ্রাপ্ত সংবাদ**

>> প্রমাণ মিলেছে যৌন হয়রানির, রিপোর্ট কখনই প্রকাশ করবে না বিসিবি

>> মার্কিন ভোটাররা বিরক্ত হলে ইসরাইলে গিয়ে প্রধানমন্ত্রী হবো: ট্রাম্প

>> নিজের পিস্তলের গুলিতে এসআইয়ের আত্মহত্যা

>> সাভারে পুলিশের গাড়িতে আগুন, ওসিসহ আহত ৫০

>> ডিসেম্বরের মধ্যে পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণ: মজুরি বোর্ড

>> প্রধানমন্ত্রীর স্লোগানকে হাদিসের সঙ্গে তুলনা, পদ হারালেন সেই কর্মকর্তা

>> পোশাক খাতে অস্থিরতা সৃষ্টির অভিযোগে ৩ শ্রমিক নেতা আটক

>> নতুন দায়িত্ব পেলেন ইশরাক

>> যুক্তরাষ্ট্রের প্রথম কৃষ্ণাঙ্গ নারী গভর্নর হলেন কেইশা ল্যান্স বোটমস

>> আমরা ট্রাম্পকে হত্যা করব: তেহরানে বিশাল বিলবোর্ডে নতুন হুমকি

আপনি পড়ছেন : বিনোদন

এবার ‘পদ্মা সেতু’ নিয়ে মমতাজের থিম সং


DhakaReport24.com || 2022-06-14 12:16:45
এবার ‘পদ্মা সেতু’ নিয়ে মমতাজের থিম সং

বাংলাদেশের মানুষের অনেক স্বপ্ন ও গৌরবের ‘পদ্মা সেতু’ আগামী ২৫ জুন উদ্বোধন হতে যাচ্ছে। আর তাই এই সেতুকে ঘিরে চলছে নানান আয়োজন, তৈরি হচ্ছে নতুন নতুন গানও। এরইমধ্যে দেশের জনপ্রিয় গায়িকা, ফোক সম্রাজ্ঞী খ্যাত মমতাজ বেগম অন্যান্য শিল্পীদের সঙ্গে এই সেতু উদ্বোধনের থিম সংয়ে কণ্ঠ দেন। 

১৮ কোটি মানুষের আবেগ ও ভালোবাসার এ সেতু নিয়ে এবার আরেকটি গানে কণ্ঠ দিয়েছেন এই গায়িকা। গানটির শিরোনাম ‘পদ্মা সেতু’। এর কথা লিখেছেন দেশের গুণী গীতিকার হাসান মতিউর রহমান। সুর ও সংগীতায়োজন করেছেন ইমন চৌধুরী।

গানটির মুখ-‘শত বাঁধা ষড়যন্ত্র ভয়কে করে জয়/ শেখ হাসিনা প্রমাণ দিলেন সাহস কারে কয়/ চেয়ে চেয়ে দেখলো বিশ্ব, কোন মুখে কী বলবে আর, চোখ জুড়ানো মন ভোলানো দেখতে অতি চমৎকার, শেখ হাসিনার উপহার।’

মমতাজ বলেন, বাংলাদেশের ইতিহাস ও ঐহিত্যে অনেক বড় একটা প্রাপ্তি হয়ে থাকবে স্বপ্নের পদ্মা সেতু। পুরো জাতি এখন এই সেতু চালুর অপেক্ষা আছে। সেতু নিয়ে এই গানটিতে কণ্ঠ দিয়ে বেশ ভালো লেগেছে। দর্শকও পছন্দ করবেন বলে বিশ্বাস তার।

ভীষণ খুশি নিয়ে বাংলাদেশ শিল্পকলা একাডেমীকে কৃতজ্ঞতা জানিয়ে গানটির গীতিকার হাসান মতিউর রহমান বলেন, কেবলমাত্র গায়কী এবং কম্পোজিশন একটি গানকে কোথায় নিয়ে যেতে পারে এটা শুনলেই বোঝা যাবে। নিজের কথা বলা ঠিক না। 

ঢাকারিপোর্ট২৪.কম/এএইচ/আরএএম