বৃহস্পতিবার, নভেম্বর ৫, ২০২৬

২১ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

বৃহস্পতিবার, নভেম্বর ৫, ২০২৬

২১ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

আপনি পড়ছেন : বিনোদন

‘প্রথম’ বিজ্ঞাপনচিত্রে , একসাথে দীঘি- রোশান


DhakaReport24.com || 2022-06-13 12:52:00
‘প্রথম’ বিজ্ঞাপনচিত্রে , একসাথে দীঘি- রোশান

শিশুশিল্পী হিসেবে সিনেমায় অভিনয় শুরু করেছিলেন প্রার্থনা ফারদিন দীঘি। পেয়েছিলেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারও। ছোট থেকে বড় হয়ে দীঘি এখন নায়িকা। গত বছরই ‘তুমি আছো তুমি নেই’ এবং ‘টুঙ্গিপাড়ার মিয়াভাই’ সিনেমায় নায়িকার চরিত্রে দেখা গেছে তাকে।

‘বাবা জানো, আমাদের একটা ময়না পাখি আছে না, সে আজকে আমার নাম ধরে ডেকেছে’-মুঠোফোন সেবাদাতা প্রতিষ্ঠান গ্রামীণফোনের বিজ্ঞাপনের এই একটি সংলাপের মাধ্যমেই সবার প্রিয়মুখ হয়ে ওঠেন শিশুশিল্পী দিঘী। বড় হয়ে চিত্রনায়িকা হিসেবেই এখন তার যত ব্যস্ততা।

নায়িকা হওয়ার পর এই প্রথম কোনো বিজ্ঞাপনচিত্রে কাজ করলেন দীঘি। চিয়ার আপ নামের একটি কোমল পানীয়র মডেল হয়েছেন এই তারকা। মাসুদ জাকারিয়া সাবিনের পরিচালনায় গতকাল (১২ জুন) নাইন অ্যান্ড হাফ স্টুডিওতে বিজ্ঞাপনচিত্রটির শুটিং হয়েছে।

এ প্রসঙ্গে দীঘি বলেন, ‘নায়িকা হওয়ার পর প্রথম বিজ্ঞাপনচিত্র করলাম। এ নিয়ে আমি খুব উচ্ছ্বসিত। কারণ, বিজ্ঞাপনের মাধ্যমেই আমাকে সবাই চিনেছেন। এই বিজ্ঞাপনচিত্রে দীঘির সহশিল্পী হিসেবে কাজ করেছেন চিত্রনায়ক রোশান। এর আগে রোশানের সঙ্গে স্টেজে পারফর্ম করেছেন দীঘি। এবার দাঁড়ালেন ক্যামেরার সামনে। শিগগিরই বিজ্ঞাপনচিত্রটি উন্মুক্ত করা হবে।

ঢাকারিপোর্ট২৪.কম/জাক/আরএএম