শুক্রবার, নভেম্বর ৬, ২০২৬

২২ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

শুক্রবার, নভেম্বর ৬, ২০২৬

২২ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

আপনি পড়ছেন : বিনোদন

ফ্যাশন ডিজাইনার প্রত্যুষার বাথরুমে মরদেহ


DhakaReport24.com || 2022-06-12 09:53:30
ফ্যাশন ডিজাইনার প্রত্যুষার বাথরুমে মরদেহ

একের পর এক ভারতীয় মডেলদের মৃত্যুর পর এবার হায়দরাবাদে মিলল এক নারী ফ্যাশন ডিজাইনারের মরদেহ। ৩৫ বছর বয়সী ওই ফ্যাশন ডিজাইনারের নাম প্রত্যুষা গারিমেল্লা। প্রাথমিকভাবে পুলিশ এই মৃত্যুকে আত্মহত্যা বলে বিবেচনা করছে। হায়দরাবাদের বানজারা হিলসের একটি আবাসন থেকে শনিবার (১১ জুন) দুপুরে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। 

মৃতদেহ উদ্ধারের সময় পুলিশ প্রত্যুষার ঘর থেকে কার্বন মোনো-অক্সাইডের বোতল উদ্ধার করে। তাই কার্বন মোনো-অক্সাইড খেয়েই প্রত্যুষা আত্মহত্যা করেছে বলে অনুমান করছে পুলিশ।

সর্বপ্রথম ২০১৩ সাল থেকে তার কাজের জনপ্রিয়তা বিভিন্ন মহলে ছড়িয়ে পড়তে শুরু করে। ভারতীয় ইন্ড্রাস্ট্রির বলিউড ও দক্ষিণে বেশ জনপ্রিয় ছিলেন ফ্যাশন ডিজাইনার প্রত্যুষা। 

বলিউডের অনেক অভিনেতা অভিনেত্রীকেই তার ডিজাইন করা পোশাকে পর্দায় দেখা গেছে। তার মধ্যে কাজল, মাধুরী দীক্ষিত, সানিয়া মির্জা, জুহী চাওলা, রাবিনা টনডন, হুমা কুরেশির মতো অভিনেত্রীদের নিয়মিত দেখা যেত প্রত্যুষার ডিজাইন করা পোশাকে।

শিল্পীর এই অকালমৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে ফ্যাশন জগতে। ঘটনাস্থলের প্রত্যক্ষদর্শীরা জানায়, বানজারা হিলসের ওই ফ্ল্যাটে প্রত্যুষার দীর্ঘক্ষণ কোনো সাড়া না পেলে নিরাপত্তারক্ষীরা স্থানীয় থানায় যোগাযোগ করেন। খবর পেয়ে পুলিশ এসে প্রথমে দরজা ভেঙে বাথরুম থেকে তার মৃতদেহ উদ্ধার করে।

মৃতদেহ উদ্ধারের পর পুলিশ প্রত্যুষার বাড়িতে মুত্যু সংবাদ পাঠায়। প্রত্যুষার বন্ধুদের থেকে জানা যায়, বেশ কিছু দিন ধরেই মানসিক অবসাদে ভুগছিলেন তিনি। বিষয়টি খতিয়ে দেখতে হায়দরাবাদের একটি হাসপাতালে প্রত্যুষার লাশ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।

 

ঢাকারিপোর্ট২৪.কম/এমআর/আরএএম