বুধবার, নভেম্বর ৪, ২০২৬

২০ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

বুধবার, নভেম্বর ৪, ২০২৬

২০ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88
**সদ্যপ্রাপ্ত সংবাদ**

>> প্রমাণ মিলেছে যৌন হয়রানির, রিপোর্ট কখনই প্রকাশ করবে না বিসিবি

>> মার্কিন ভোটাররা বিরক্ত হলে ইসরাইলে গিয়ে প্রধানমন্ত্রী হবো: ট্রাম্প

>> নিজের পিস্তলের গুলিতে এসআইয়ের আত্মহত্যা

>> সাভারে পুলিশের গাড়িতে আগুন, ওসিসহ আহত ৫০

>> ডিসেম্বরের মধ্যে পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণ: মজুরি বোর্ড

>> প্রধানমন্ত্রীর স্লোগানকে হাদিসের সঙ্গে তুলনা, পদ হারালেন সেই কর্মকর্তা

>> পোশাক খাতে অস্থিরতা সৃষ্টির অভিযোগে ৩ শ্রমিক নেতা আটক

>> নতুন দায়িত্ব পেলেন ইশরাক

>> যুক্তরাষ্ট্রের প্রথম কৃষ্ণাঙ্গ নারী গভর্নর হলেন কেইশা ল্যান্স বোটমস

>> আমরা ট্রাম্পকে হত্যা করব: তেহরানে বিশাল বিলবোর্ডে নতুন হুমকি

আপনি পড়ছেন : বিনোদন

ওমর সানীকে পিস্তল ঠেকিয়ে জায়েদ খানের হুমকি


DhakaReport24.com || 2022-06-12 08:38:45
ওমর সানীকে পিস্তল ঠেকিয়ে জায়েদ খানের হুমকি

জনপ্রিয় চিত্রনায়ক ওমর সানীকে পিস্তল ঠেকিয়ে গুলির হুমকি দিয়েছেন নায়ক জায়েদ খান। গত শুক্রবার (১০ জুন) রাজধানীর একটি কনভেনশন সেন্টারে অভিনেতা ডিপজলের ছেলের বিয়ের অনুষ্ঠানে এমন ঘটনা ঘটেছে।

জানা গেছে, জায়েদ খানের ওপর আগে থেকেই ক্ষুব্ধ ছিলেন ওমর সানী। তিনি মনে মনে জায়েদ খানকে খুঁজছিলেন। ডিপজলের ছেলের বিয়েতে তাকে পাবেন, এটা জেনেই সেখানে যান সানী। জায়েদকে দেখেই এগিয়ে যান তিনি এবং সজোরে চড় মারেন। বলতে থাকেন, “তোরে (জায়েদ) না নিষেধ করছি, আমার বউরে (মৌসুমি) ডিস্টার্ব করবি না। কোনো ফাজলামি করবি না। অসম্মান করে কথা বলবি না।

চড় খাওয়ার পরপরই কোমর থেকে পিস্তল বের করেন জায়েদ খান। মুখে বলেন, ‘গুলি করে দেব’। মুহূর্তের মধ্যে পরিস্থিতি জটিল হতে শুরু করে। তখন আশেপাশে সিনেমা অঙ্গনের আরও অনেকেই ছিলেন। ডিপজল তাদেরকে  বুঝিয়ে পরিস্তিতি শান্ত করেন । 

 ওমর সানী বলেন, ‘বেয়াদবির একটা সীমা আছে। ও (জায়েদ) ইন্ডাস্ট্রিতে থেকে সবার সঙ্গে বেয়াদবি করবে, সব মেয়ে মানুষের সঙ্গে বিকৃত আচরণ করবে, এসবের একটা সীমারেখা আছে। সে মৌসুমীর সঙ্গে বেয়াদবি করার চেষ্টা করেছে। আরও কিছু বিষয় আছে।”

ঘটনার ব্যাপারে ওমর সানী আরও বলেন, ‘আমি গিয়েই চড় মেরেছি। সে আমাকে পিস্তল ঠেকিয়ে হুমকি দিয়েছে। তখন আমি একটি গালি দিয়েছি তাকে। এ সময় রোজিনা আপা, অঞ্জনা আপা, সুচরিতা আপা ওনারা উপস্থিত ছিলেন। এর চেয়ে বেশি কিছু আপাতত বলতে পারব না।’

এদিকে অভিনেতা ডিপজলও বিষয়টি নিয়ে খুব বেশি কিছু বলতে চাননি। তিনি গণমাধ্যমকে বলেছেন, ‘হয়তো আগে থেকে তাঁদের মধ্যে রাগারাগি ছিল, এ কারণে ঘটনাটি ঘটেছে। আমি বিয়ে নিয়ে ব্যস্ত ছিলাম, এর বেশি কিছু জানি না।’

ঢাকারিপোর্ট২৪.কম/জাক/আরএএম