বুধবার, নভেম্বর ৪, ২০২৬

২০ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

বুধবার, নভেম্বর ৪, ২০২৬

২০ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88
**সদ্যপ্রাপ্ত সংবাদ**

>> প্রমাণ মিলেছে যৌন হয়রানির, রিপোর্ট কখনই প্রকাশ করবে না বিসিবি

>> মার্কিন ভোটাররা বিরক্ত হলে ইসরাইলে গিয়ে প্রধানমন্ত্রী হবো: ট্রাম্প

>> নিজের পিস্তলের গুলিতে এসআইয়ের আত্মহত্যা

>> সাভারে পুলিশের গাড়িতে আগুন, ওসিসহ আহত ৫০

>> ডিসেম্বরের মধ্যে পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণ: মজুরি বোর্ড

>> প্রধানমন্ত্রীর স্লোগানকে হাদিসের সঙ্গে তুলনা, পদ হারালেন সেই কর্মকর্তা

>> পোশাক খাতে অস্থিরতা সৃষ্টির অভিযোগে ৩ শ্রমিক নেতা আটক

>> নতুন দায়িত্ব পেলেন ইশরাক

>> যুক্তরাষ্ট্রের প্রথম কৃষ্ণাঙ্গ নারী গভর্নর হলেন কেইশা ল্যান্স বোটমস

>> আমরা ট্রাম্পকে হত্যা করব: তেহরানে বিশাল বিলবোর্ডে নতুন হুমকি

আপনি পড়ছেন : বিনোদন

কলকাতায় আসছেন 'দুঃসাহসী' সোনু নিগম!


DhakaReport24.com || 2022-06-05 10:33:30
কলকাতায় আসছেন 'দুঃসাহসী' সোনু নিগম!

কলকাতার বিনোদন জগতে চলছে অশুভ সময়। মে মাসে পরপর ৪ জন মডেল অভিনেত্রীর মরদেহ উদ্ধার হয়েছে। সবশেষ মঙ্গলবার (৩১ মে) কলকাতাতে আকস্মিক মৃত্যু হয় বলিউডের জনপ্রিয় গায়ক কেকে’র।

কলকাতার নজরুল মঞ্চে গান গাওয়ার সময় অসুস্থ হয়েছিলেন কেকে। এরপর তার মৃত্যু হয়। এই ঘটনায় কনসার্টের আয়োজকদের দিকে আঙুল তুলছেন অনেকে। কেননা ওই কনসার্টে চরম অব্যবস্থাপনা হয়েছিল। কেকে’র মৃত্যুর পর থেকে প্রশ্ন উঠছে, ভবিষ্যতে বলিউড তারকারা কলকাতায় শো করতে আসবেন কিনা। জল্পনা আরো গাঢ় হয় সুরেন্দ্রনাথ নাথ কলেজের অনুষ্ঠান বাতিল নিয়ে। কথা ছিল সুনীধি চৌহান ও জুবিন নটিয়াল আসবেন নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে। কিন্তু সেই শো বাতিল হয়ে গেছে। এরপরই নেট দুনিয়ায় গুঞ্জন, বলিউড তারকারা কলকাতা থেকে মুখ ফিরিয়ে নিচ্ছেন।

তবে এর মধ্যেই জানা গেল, আগামী জুলাই মাসে কলকাতায় গাইতে আসছেন বলিউডের সফলতম গায়ক সনু নিগম। এ প্রসঙ্গে কলকাতার খ্যাতিমান অনুষ্ঠান উদ্যোক্তা তোচন ঘোষ বলেন, ‘কেকে-র এমন মৃত্যু সত্যিই বাংলার জন্য লজ্জার। তবে মুম্বাইয়ের শিল্পীরা কিন্তু একবারও বলেননি যে, তারা বাংলায় এরপর থেকে শো করতে আসবেন না। আমি আজ মুম্বাইয়ের কাউকে ডাকলে কালই চলে আসবেন। বাংলা তথা এই শহর জানে শিল্পীদের প্রকৃত শ্রদ্ধা-সম্মান দিতে।’

মুম্বাইয়ের শিল্পীরা কলকাতা থেকে মুখ ফেরাচ্ছেন, এই গুঞ্জনকে মিথ্যা বলে উড়িয়ে দিয়েছেন তিনি। সঙ্গে এ-ও জানান, জুলাই মাসে কনসার্টের জন্য সনু নিগমের সঙ্গে প্রাথমিক কথাবার্তা হয়ে গেছে। এছাড়া নীতিন মুকেশ ও কবিতা কৃষ্ণমূর্তির সঙ্গেও কথা বলেছেন।

ঢাকারিপোর্ট২৪.কম/এমএইচ/আরএএম