বুধবার, নভেম্বর ৪, ২০২৬

২০ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

বুধবার, নভেম্বর ৪, ২০২৬

২০ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88
**সদ্যপ্রাপ্ত সংবাদ**

>> প্রমাণ মিলেছে যৌন হয়রানির, রিপোর্ট কখনই প্রকাশ করবে না বিসিবি

>> মার্কিন ভোটাররা বিরক্ত হলে ইসরাইলে গিয়ে প্রধানমন্ত্রী হবো: ট্রাম্প

>> নিজের পিস্তলের গুলিতে এসআইয়ের আত্মহত্যা

>> সাভারে পুলিশের গাড়িতে আগুন, ওসিসহ আহত ৫০

>> ডিসেম্বরের মধ্যে পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণ: মজুরি বোর্ড

>> প্রধানমন্ত্রীর স্লোগানকে হাদিসের সঙ্গে তুলনা, পদ হারালেন সেই কর্মকর্তা

>> পোশাক খাতে অস্থিরতা সৃষ্টির অভিযোগে ৩ শ্রমিক নেতা আটক

>> নতুন দায়িত্ব পেলেন ইশরাক

>> যুক্তরাষ্ট্রের প্রথম কৃষ্ণাঙ্গ নারী গভর্নর হলেন কেইশা ল্যান্স বোটমস

>> আমরা ট্রাম্পকে হত্যা করব: তেহরানে বিশাল বিলবোর্ডে নতুন হুমকি

আপনি পড়ছেন : বিনোদন

মধ্যপ্রাচ্যের তিন দেশে নিষিদ্ধ অক্ষয়ের ‘পৃথ্বীরাজ’


DhakaReport24.com || 2022-06-05 10:32:00
মধ্যপ্রাচ্যের তিন দেশে নিষিদ্ধ অক্ষয়ের ‘পৃথ্বীরাজ’

অক্ষয় কুমারের বহুল প্রতীক্ষিত সিনেমা ‘পৃথ্বীরাজ’। শুক্রবার (৩ জুন) সাড়ে ৩ হাজারের বেশি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে সিনেমাটি। কিন্তু মুক্তির শুরুতেই বিতর্কের মুখে পড়েছে এটি। মধ্যপ্রাচ্যের তিন দেশ ওমান, কুয়েত ও কাতার সিনেমাটি নিষিদ্ধ করেছে।

বক্স অফিস বিশ্লেষক গিরিশ জোহর এক টুইটে জানিয়েছেন, ওমান, কুয়েত ও কাতারে অক্ষয় কুমারের ‘পৃথ্বিরাজ’ সিনেমাটি নিষিদ্ধ করা হয়েছে। স্থানীয় সরকার তাদের দেশে সিনেমাটির মুক্তিতে নিষেধাজ্ঞা দিয়েছে।

তবে ওমান ও কুয়েতে সরকার এই সিনেমার উপর নিষেধাজ্ঞা জারি করলেও কারণ প্রকাশ্যে আনেনি। আর কাতার আনুষ্ঠানিকভাবে এখনো কোনরকম ঘোষণা করা হয়নি।

ড. চন্দ্রপ্রকাশ দ্বিবেদীর এই সিনেমা দ্বাদশ শতাব্দীতে চাঁদ বরদাইয়ের ‘পৃথ্বীরাজ রাসো’ অবলম্বনে তৈরি হয়েছে। সুলতানি শাসকদের বিরুদ্ধে দিল্লির শেষ হিন্দু সম্রাটের লড়াই এই সিনেমার প্রেক্ষাপট। ধর্মীয় বিষয়টি এখানে প্রভাব ফেলেছে বলে সিনেমা সংশ্লিষ্টরা মনে করছেন।


এই সিনেমায় অক্ষয় কুমারের সঙ্গে জুটি বেঁধে অভিনয় করেছেন ২০১৭ সালের ‘মিস ওয়ার্ল্ড’ খেতাব জয়ী মানশি। সিনেমাটিতে আরো অভিনয় করেছেন সঞ্জয় দত্ত, মানব ভিজ, সোনু সুদ, আশুতোষ রানা, সাক্ষ্মী তানওয়ার প্রমুখ।

ঢাকারিপোর্ট২৪.কম/এমএইচ/আরএএম