বৃহস্পতিবার, নভেম্বর ৫, ২০২৬

২১ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

বৃহস্পতিবার, নভেম্বর ৫, ২০২৬

২১ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88
**সদ্যপ্রাপ্ত সংবাদ**

>> নতুন প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালাল উত্তর কোরিয়া

>> ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২০৮৮ মামলা

>> ইকবাল সোবহান চৌধুরীকে কারাগারে পাঠানোর আদেশ

>> রাজধানী থেকে ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেতা গ্রেপ্তার

>> ৫০০ টাকার মুচলেকায় জামিন পেলেন পরীমনি

>> আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন ক্রিশ্চিয়ানো রোনালদো

>> বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও বাড়ল

>> ক্ষমতাচ্যুতরা সীমান্তের ওপার থেকে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে: প্রধানমন্ত্রী

>> শেখ হাসিনাকে ট্রাভেল পাশ দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

>> আজ খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

আপনি পড়ছেন : বিনোদন

মিথিলার সঙ্গে প্রেম নিয়ে যা বললেন দেবালয়


DhakaReport24.com || 2022-06-04 22:14:30
মিথিলার সঙ্গে প্রেম নিয়ে যা বললেন দেবালয়

লাইট, ক্যামেরা, অ্যাকশন। তিনটে শব্দ যেমন অভিনেতা অভীনেত্রীদের জীবনের গুরুত্বপূর্ণ অংশ, তেমনই বিতর্ক, গুঞ্জন শব্দগুলোও যেন পিছু ছাড়ে না।
আপাতত রফিয়াদ রশিদ মিথিলাকে ঘিরে নতুন গুঞ্জনে সরগরম টলিপাড়া। ‘মন্টু পাইলট’-এর দ্বিতীয় সিজন করতে গিয়ে নাকি পরিচালক দেবালয় ভট্টাচার্যের প্রেমে পড়েছেন এই অভিনেত্রী! 

এবার গুঞ্জন নিয়ে মুখ খুললেন নির্মাতা দেবালয়। তিনি বলেন, ‘আমি আমার বউ, বাচ্চাকে নিয়ে পাহাড়ে বেড়াতে এসেছি। ব্যক্তিগত জীবনে আমি খুবই খুশি। এই বিষয়টা এবার সত্যিই হাস্যকর জায়গায় চলে গেছে। পুরোটা সৃজিতও জানে।’

দেবালয়ের মতে, সম্পর্ক যার যার ব্যক্তিগত ব্যাপার। এটা নিয়ে অন্যদের মাতামাতি করা উচিৎ নয়। নির্মাতার ভাষ্য, কারোর সঙ্গে যদি কারো কিছু থাকে, তাহলে সেটা তাদের ব্যক্তিগত ব্যাপার। তা নিয়ে চর্চা হবে কেন? আমি তো বুঝতেই পারছি না। আমার আর মিথিলার বন্ধুত্বের সম্পর্ক গড়ে উঠেছে ‘মন্টু পাইলট ২’-এর সেটে। আমরা যে ধরনের মানুষ, আমার বা মিথিলার এই সমস্ত কথায় কিছু যায় আসে না।

এই গুঞ্জন নিয়ে মিথিলার স্বামী তথা নির্মাতা সৃজিত মুখার্জির সঙ্গেও কথা হয়েছে দেবালয়ের। তিনি বলেন, ‘আমার সঙ্গে সৃজিতের কথা হয়েছে। আমরা মজা করে ছবিও তুলেছি।’

উল্লেখ্য, সংগীত তারকা ও অভিনেতা তাহসানের সঙ্গে দীর্ঘ ১১ বছর সংসার করেছিলেন মিথিলা। ২০০৬ সালে বিয়ের পর ২০১৭ সালে তারা বিবাহবিচ্ছেদ করেন। এরপর ২০১৯ সালে কলকাতার খ্যাতিমান নির্মাতা সৃজিত মুখার্জির সঙ্গে ঘর বাঁধেন মিথিলা।

ঢাকারিপোর্ট২৪/এএন/আরএম