বুধবার, নভেম্বর ৪, ২০২৬

২০ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

বুধবার, নভেম্বর ৪, ২০২৬

২০ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88
**সদ্যপ্রাপ্ত সংবাদ**

>> প্রমাণ মিলেছে যৌন হয়রানির, রিপোর্ট কখনই প্রকাশ করবে না বিসিবি

>> মার্কিন ভোটাররা বিরক্ত হলে ইসরাইলে গিয়ে প্রধানমন্ত্রী হবো: ট্রাম্প

>> নিজের পিস্তলের গুলিতে এসআইয়ের আত্মহত্যা

>> সাভারে পুলিশের গাড়িতে আগুন, ওসিসহ আহত ৫০

>> ডিসেম্বরের মধ্যে পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণ: মজুরি বোর্ড

>> প্রধানমন্ত্রীর স্লোগানকে হাদিসের সঙ্গে তুলনা, পদ হারালেন সেই কর্মকর্তা

>> পোশাক খাতে অস্থিরতা সৃষ্টির অভিযোগে ৩ শ্রমিক নেতা আটক

>> নতুন দায়িত্ব পেলেন ইশরাক

>> যুক্তরাষ্ট্রের প্রথম কৃষ্ণাঙ্গ নারী গভর্নর হলেন কেইশা ল্যান্স বোটমস

>> আমরা ট্রাম্পকে হত্যা করব: তেহরানে বিশাল বিলবোর্ডে নতুন হুমকি

আপনি পড়ছেন : বিনোদন

সিয়াম-সাফা কবির জুটির নতুন যাত্রা


DhakaReport24.com || 2022-06-04 08:15:30
সিয়াম-সাফা কবির জুটির নতুন যাত্রা

দুজনের বোঝাপড়া ছোটপর্দা দিয়েই। তবে একজন এখন সিনেমার জনপ্রিয় নায়ক। অন্যজন নাটকেই খুঁজে নিয়েছেন নিজের স্বাচ্ছন্দ্য। বলছি তরুণ চিত্রনায়ক সিয়াম আহমেদ ও নাট্য অভিনেত্রী সাফা কবিরের কথা।

সিনেমায় সিয়ামের বৃহস্পতি তুঙ্গে। তার একের পর এক ছবি হিট হচ্ছে। দর্শক হৃদয়ে আলাদা আসন গেড়ে নিয়েছেন ইতোমধ্যে। আর সাফা কবির নিজ অভিনয়গুণে নিজস্ব দর্শক সৃষ্টি করেছেন। তার নাটকগুলো বেশ প্রশংসিত হচ্ছে। 

এবার নতুন রূপে ধরা দিচ্ছে এ জুটি। একটি প্রতিষ্ঠানের প্রচারণার মিশন। প্রতিষ্ঠানটির নাম রবি। এবার ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে তাদের রবির নতুন নতুন বিজ্ঞাপনে জুটি হিসেবে দেখা যাবে। 

সম্প্রতি এক চুক্তি স্বাক্ষরের মাধ্যমে সিয়াম-সাফা আনুষ্ঠানিকভাবে ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে যোগ দেন তারা। এখন থেকে এই জুটি রবির বিভিন্ন প্রচারমূলক কার্যকলাপে পারফর্ম করবে, যার মাধ্যমে রবি দেশসেরা ইন্টারনেট এক্সপেরিয়েন্স প্রদানের প্রতিশ্রুতি প্রচার করবে।

এ বিষয়ে সিয়াম আহমেদ সংবাদমাধ্যমকে বলেন, দেশসেরা ইন্টারনেট এক্সপেরিয়েন্স ও ইনোভেটিভ ডিজিটাল সলিউশন প্রদানের মাধ্যমে বাংলাদেশকে এগিয়ে নেওয়ার লক্ষ্যে রবির সঙ্গে কাজ করব। এ কাজে যুক্ত হতে পেরে আমি আনন্দিত।

সাফা কবির বলেন, রবির মতো একটি অ্যাডভান্সড ও ডায়নামিক ব্র্যান্ডের সঙ্গে যুক্ত হতে পেরে আমি গর্বিত। সেরা ইন্টারনেট এক্সপেরিয়েন্স ও ইনোভেটিভ ডিজিটাল সল্যুশনের মাধ্যমে আরো সুন্দর আগামীর প্রতিশ্রুতি নিয়ে রবির গ্রাহকদের কাছে পৌঁছতে পারলে দারুণ হবে।

ঢাকারিপোর্ট২৪.কম/আরএ/আরএএম