বুধবার, নভেম্বর ৪, ২০২৬

২০ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

বুধবার, নভেম্বর ৪, ২০২৬

২০ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88
**সদ্যপ্রাপ্ত সংবাদ**

>> প্রমাণ মিলেছে যৌন হয়রানির, রিপোর্ট কখনই প্রকাশ করবে না বিসিবি

>> মার্কিন ভোটাররা বিরক্ত হলে ইসরাইলে গিয়ে প্রধানমন্ত্রী হবো: ট্রাম্প

>> নিজের পিস্তলের গুলিতে এসআইয়ের আত্মহত্যা

>> সাভারে পুলিশের গাড়িতে আগুন, ওসিসহ আহত ৫০

>> ডিসেম্বরের মধ্যে পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণ: মজুরি বোর্ড

>> প্রধানমন্ত্রীর স্লোগানকে হাদিসের সঙ্গে তুলনা, পদ হারালেন সেই কর্মকর্তা

>> পোশাক খাতে অস্থিরতা সৃষ্টির অভিযোগে ৩ শ্রমিক নেতা আটক

>> নতুন দায়িত্ব পেলেন ইশরাক

>> যুক্তরাষ্ট্রের প্রথম কৃষ্ণাঙ্গ নারী গভর্নর হলেন কেইশা ল্যান্স বোটমস

>> আমরা ট্রাম্পকে হত্যা করব: তেহরানে বিশাল বিলবোর্ডে নতুন হুমকি

আপনি পড়ছেন : বিনোদন

নিজেকেই বিয়ে করবেন তরুণী, যাবেন হানিমুনেও


DhakaReport24.com || 2022-06-03 12:45:45



নিজেকেই বিয়ে করবেন তরুণী, যাবেন হানিমুনেও

রীতিমতো আয়োজন করে নিজেকে নিজেই বিয়ে করবেন তরুণী। বিয়ের পর যাবেন হানিমুনেও। ভারতের গুজরাটের ভদোদরার বাসিন্দা বছর ক্ষমা বিন্দু (২৪) নামে এক তরুনী নিজেকেই সবচেয়ে বেশি ভালোবাসেন। তাই বিয়ের জন্য নিজেকেই বেছে নিয়েছেন। 

বৃহস্পতিবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি। 

প্রতিবেদনে বলা হয়েছে, ইতোমধ্যে বিয়ের দিন ঠিক করা হয়েছে। আগামী ১১ জুন নিজেকে বিয়ে করবেন ক্ষমা বিন্দু। ভদোদরার গোত্রির একটি মন্দিরে বিয়ে আয়োজন করা হবে।

বিন্দু জানিয়েছেন, আর পাঁচটা বিয়ের মতোই যাবতীয় নিয়ম পালন করা হবে তার বিয়েতে। সাত পাকের নিয়ম থাকবে। উত্তর ভারতের বিয়ের একটি অন্যতম রীতি বিয়ের শপথও নেওয়া। আর সেই শপথ ও নিবেন এই তরুনী। শুধু তাই নয় বিয়ে সেরে হানিমুনেও যাবেন। 

নিজেকেই নিজে বিয়ে করার মানে কি জানতে চাইলে ওই তরুণী বলেন, আমার বিয়ে করার ইচ্ছা ছিল না, কিন্তু কনে সাজতে চাইতাম। সেই কারণেই নিজেকে বিয়ে করার সিদ্ধান্ত নিই।

বিন্দু জানান, আসলে এর অর্থ নিজেকে ভালবাসা। আরও বেশি করে গুরুত্ব দেওয়া নিজেকে। 

এ ব্যাপারে ক্ষমার সোজাসাপ্টা উত্তর, মানুষ যাকে ভালবাসে তাকে বিয়ে করে। আমি আমাকে ভালবাসি। সেই কারণেই এই বিয়ের সিদ্ধান্ত।

বিয়েতে মা-বাবা রাজি কী না জানতে চাইলে ক্ষমা বলেন, তার বাবা-মা মুক্ত মনের মানুষ। তারা এই বিয়ে মেনে নিয়েছেন। 

এদিকে, এই বিয়েকে ভারতীয় সংবাদমাধ্যমে ভারতের প্রথম ‘সলোগামি’ বা ‘নিজগামী’ বিয়ে বলা হচ্ছে।  

ঢাকারিপোর্ট২৪.কম/এএন/আরএএম