শনিবার, নভেম্বর ৭, ২০২৬

২৩ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

শনিবার, নভেম্বর ৭, ২০২৬

২৩ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

আপনি পড়ছেন : বিনোদন

শুভ জন্মদিন ‘কুমার বিশ্বজিৎ’


DhakaReport24.com || 2022-06-01 19:20:15
শুভ জন্মদিন ‘কুমার বিশ্বজিৎ’

একাধারে তিনি গীতিকার, সুরকার, সঙ্গীত শিল্পী এবং সঙ্গীত পরিচালক। বলছি বাংলাদেশের সঙ্গীত জগতের সবচেয়ে জনপ্রিয় ও সম্মানিত ব্যতিত্ব কুমার বিশ্বজিৎয়ের কথা।

আজ বাংলা গানের এ সুপারস্টারের জন্মদিন। ১৯৬৩ সালের ১ জুন চট্টগ্রামের সীতাকুন্ডে জন্মগ্রহণ করেন গুনী শিল্পী কুমার বিশ্বজিৎ। ‘তোরে পুতুলের মত করে সাজিয়ে’ গান দিয়ে উচ্চ মাধ্যমিকে ছাত্রাবস্থাতেই তিনি পেয়ে যান জনপ্রিয় গায়কের খ্যাতি।

এরপর অনেক পথ এগিয়ে এসেছেন। বাংলা আধুনিক কিংবা চলচ্চিত্রের গানে দীর্ঘ চার দশক ধরে কণ্ঠ দিচ্ছেন কুমার বিশ্বজিৎ। তিনবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার জয় করেছেন বাংলা গানের এ সুপারস্টার।

‘জন্মিলে মরিতে হবে’, ‘তোরে পুতুলের মত করে সাজিয়ে’ কিংবা ‘যেখানে সীমান্ত তোমার’ এর মতো গান দিয়ে এখনও শ্রোতাদের হৃদয়ে বৃহৎ জায়গা দখল করে আছেন কুমার বিশ্বজিৎ। তার জনপ্রিয় গানের তালিকা সহজে বলে শেষ করা যাবে না। এখনও সমান তালেই গান গেয়ে চলেছেন তিনি।

২০১৯ সালে মাকে হারান কুমার বিশ্বজিৎ। প্রতিবার মায়ের আশির্বাদ নিয়ে জন্মদিন কাটালেও ২০২০ সাল থেকে জন্মদিন আসে মাকে কাছে না পাওয়ার বিষাদ নিয়ে ।

ঘড়িতে রাত ১২টা ১ মিনিট বাজার পর থেকেই প্রতিবছরের মতো এবছরও ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের শুভেচ্ছায় ভাসছেন বাংলা গানের এ সুপারস্টার।

ঢাকারিপোর্ট২৪.কম/এলএইচ/আরএএম