বৃহস্পতিবার, নভেম্বর ৫, ২০২৬

২১ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

বৃহস্পতিবার, নভেম্বর ৫, ২০২৬

২১ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88
**সদ্যপ্রাপ্ত সংবাদ**

>> নতুন প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালাল উত্তর কোরিয়া

>> ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২০৮৮ মামলা

>> ইকবাল সোবহান চৌধুরীকে কারাগারে পাঠানোর আদেশ

>> রাজধানী থেকে ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেতা গ্রেপ্তার

>> ৫০০ টাকার মুচলেকায় জামিন পেলেন পরীমনি

>> আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন ক্রিশ্চিয়ানো রোনালদো

>> বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও বাড়ল

>> ক্ষমতাচ্যুতরা সীমান্তের ওপার থেকে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে: প্রধানমন্ত্রী

>> শেখ হাসিনাকে ট্রাভেল পাশ দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

>> আজ খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

আপনি পড়ছেন : বিনোদন

পর্ন-কাণ্ডের পর এ বার বেআইনি অর্থ লেনদেনে অভিযুক্ত রাজ


DhakaReport24.com || 2022-05-19 10:25:30
 পর্ন-কাণ্ডের পর এ বার বেআইনি অর্থ লেনদেনে অভিযুক্ত রাজ

গত বছরের জুলাই মাসে পর্ন ছবি বানানোর অভিযোগে রাজকে গ্রেফতার করেছিল মুম্বই পুলিশ। সেই মামলার সূত্রেই এসেছে বেআইনি অর্থ লেনদেনের অভিযোগ।

পর্ন ছবি বানানোর মামলার সূত্রে এ বার অভিনেত্রী শিল্পা শেট্টির স্বামীর রাজ কুন্দ্রার বিরুদ্ধে বেআইনি অর্থ লেনদেনের অভিযোগ আনল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। সংবাদ সংস্থা এএনআই জানিয়েছে, পেশায় ব্যবসায়ী রাজের বিরুদ্ধে বৃহস্পতিবার মামলা রুজু করেছে আর্থিক অপরাধ সংক্রান্ত বিষয়ে তদন্তের ভারপ্রাপ্ত কেন্দ্রীয় সংস্থা।

গত বছরের জুলাই মাসে পর্ন ছবি বানানোর অভিযোগে রাজকে গ্রেফতার করেছিল মুম্বই পুলিশ। কয়েক মাস জেলে থাকার পরে জামিনে মুক্তি পেয়েছিলেন তিনি। রাজের বিরুদ্ধে অভিযোগ, পর্ন ছবি বানানোর পাশাপাশি তিনি তা বিশেষ অ্যাপের মাধ্যমে ছড়িয়ে দিতেন মুঠোফোনে। সেই ব্যবসায় আইন বহির্ভূত ভাবে বহু টাকা লেনদেনের সঙ্গে তিনি প্রত্যক্ষ ভাবে জড়িত ছিলেন বলে অভিযোগ ইডি-র। 

প্রসঙ্গত, পর্ন-কাণ্ডে ইতিমধ্যেই আদালতে রাজের বিরুদ্ধে ১৫০০ পাতার একটি চার্জশিট পেশ করেছে মুম্বই পুলিশের অপরাধ দমন শাখা।

গত নভেম্বরে রাজ এবং শিল্পার বিরুদ্ধে নিতিন গড়াই নামে এক ব্যবসায়ী প্রতারণার অভিযোগও দায়ের করেছিলেন। পুলিশকে নিতিন জানান, কাসিফ খান নামে এক ব্যক্তি তার জিম ‘এসএফএল ফিটনেস’-এর সংস্থায় নিতিনকে দেড় কোটি টাকা বিনিয়োগ করতে বলেন। কাশিফের সঙ্গেই ছিলেন শিল্পা এবং রাজ। নিতিনকে সংস্থার ফ্রাঞ্চাইজি দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন তারা। কিন্তু কোনও প্রতিশ্রুতিই পূরণ করেননি রাজ, শিল্পা বা তাদের সহকারী কাসিফ। নিতিন লগ্নির টাকা ফেরত চাইলে তাকে নানা ভাবে ভয় দেখাতেন রাজ।
 
ঢাকারিপোর্ট২৪.কম/এএন/আরএএম