রবিবার, সেপ্টেম্বর ২০, ২০২৬

৫ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

রবিবার, সেপ্টেম্বর ২০, ২০২৬

৫ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

আপনি পড়ছেন : বিনোদন

প্রিয়াঙ্কার মুখের এমন দশা হলো কীভাবে?


DhakaReport24.com || 2022-05-18 22:00:15
প্রিয়াঙ্কার মুখের এমন দশা হলো কীভাবে?

বলিউড তারকা প্রিয়াঙ্কা চোপড়ার মুখে একাধিক আঘাতের চিহ্ন! নাক ও ঠোঁট থেকে গড়িয়ে পড়ছে কয়েক বিন্দু ‘রক্ত’। কিন্তু কীভাবে এমন দশা হলো হলি-বলি তারকার? তবে কি কোনও দুর্ঘটনা বা বিপদে পড়লেন প্রিয়াঙ্কা?

বুধবার ইনস্টাগ্রামে ছবিটি প্রকাশ করেছেন প্রিয়াঙ্কা নিজেই। ক্যাপশনে লিখেছেন, ‘আপনাদেরও কী কর্মক্ষেত্রে এমনই কঠিন একটি দিন কাটল?’ প্রকাশের সঙ্গে সঙ্গেই ভাইরাল প্রিয়াঙ্কার এই পোস্ট। ভক্তদের কেউ কেউ আশঙ্কা প্রকাশ করেছেন তার শারীরিক সুস্থতা নিয়েও।

কিন্তু আসল ঘটনা কী? বিশেষজ্ঞরা বলছেন, গোটা বিষয়টিই আসলে মেকআপের চমক। ‘সিটাডেল’ নামক একটি সিরিজে অভিনয় করছেন প্রিয়াঙ্কা। সেখানে অভিনয়ের সূত্রেই এই বিশেষ মেকআপ নিতে হয়েছে তাকে।

কল্পবিজ্ঞান নির্ভর বিষয়বস্তুর ওপর তৈরি হচ্ছে এই অ্যাকশনধর্মী সিরিজ। পৃথিবীর একাধিক দেশে এই সিরিজটির বিশেষ সংস্করণ তৈরি হচ্ছে। মূল সংস্করণটিতে একটি গুরুত্বপূর্ণ ভূমিকায় অভিনয় করছেন প্রিয়াঙ্কা। চরিত্রের প্রয়োজনেই এমন মেকআপ নিতে হয়েছে তাকে।

ঢাকারিপোর্ট২৪.কম/এমএইচ/আরএএম