বুধবার, নভেম্বর ৪, ২০২৬

২০ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

বুধবার, নভেম্বর ৪, ২০২৬

২০ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88
**সদ্যপ্রাপ্ত সংবাদ**

>> প্রমাণ মিলেছে যৌন হয়রানির, রিপোর্ট কখনই প্রকাশ করবে না বিসিবি

>> মার্কিন ভোটাররা বিরক্ত হলে ইসরাইলে গিয়ে প্রধানমন্ত্রী হবো: ট্রাম্প

>> নিজের পিস্তলের গুলিতে এসআইয়ের আত্মহত্যা

>> সাভারে পুলিশের গাড়িতে আগুন, ওসিসহ আহত ৫০

>> ডিসেম্বরের মধ্যে পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণ: মজুরি বোর্ড

>> প্রধানমন্ত্রীর স্লোগানকে হাদিসের সঙ্গে তুলনা, পদ হারালেন সেই কর্মকর্তা

>> পোশাক খাতে অস্থিরতা সৃষ্টির অভিযোগে ৩ শ্রমিক নেতা আটক

>> নতুন দায়িত্ব পেলেন ইশরাক

>> যুক্তরাষ্ট্রের প্রথম কৃষ্ণাঙ্গ নারী গভর্নর হলেন কেইশা ল্যান্স বোটমস

>> আমরা ট্রাম্পকে হত্যা করব: তেহরানে বিশাল বিলবোর্ডে নতুন হুমকি

আপনি পড়ছেন : বিনোদন

লিভ-ইন করতেন পল্লবী, প্রেমিকের সঙ্গে ঝগড়াও হয়েছিল!


DhakaReport24.com || 2022-05-15 01:35:45
লিভ-ইন করতেন পল্লবী, প্রেমিকের সঙ্গে ঝগড়াও হয়েছিল!

কলকাতার জনপ্রিয় অভিনেত্রী পল্লবী দের রোববার (১৫ মে) তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এমন রহস্যজনক মৃত্যুর পর নানান তথ্য উঠে আসছে গণমাধ্যমে।

প্রাথমিক তদন্ত শেষে পুলিশ জানিয়েছে, বিছানার চাদর দিয়ে পল্লবীর গলায় ফাঁস লাগানো ছিল। তবে তিনি আত্মহত্যা করেছেন কিনা, সেটা এখনো নিশ্চিত নয়। অন্য দিকে কোনো সুইসাইড নোটও পাওয়া যায়নি।

জানা গেছে, গত দেড় মাস ধরে এক যুবকের সঙ্গে কলকাতার গড়ফা এলাকায় বসবাস করতেন পল্লবী। তাদের মধ্যে প্রেমের সম্পর্ক ছিল। তবে বিয়ে করেননি। এর আগে তারা হাওড়ায় থাকতেন। রোববার (১৫ মে) সকালে সিগারেট খেতে বাইরে গিয়েছিলেন পল্লবীর সঙ্গী।

এরপর ফিরে দেখেন দরজা ভেতর থেকে বন্ধ। দরজা ভেঙে ভেতরে ঢুকতেই তিনি পল্লবীর ঝুলন্ত দেহ দেখতে পান। তাৎক্ষণিক পুলিশে খবর দেন তিনি। এরপর পুলিশ এসে মরদেহ উদ্ধার করে।

আনন্দবাজারের এক প্রতিবেদনে বলা হয়েছে, শনিবার থেকে পল্লবী ও তার সঙ্গীর মধ্যে কয়েকবার কথাকাটাকাটি হয়েছিল। তবে কী নিয়ে কথা কাটাকাটি হয়, তা এখনো নিশ্চিত হতে পারেনি পুলিশ।

উল্লেখ্য, ‘আমি সিরাজের বেগম’ সিনেমায় লুৎফা-র চরিত্রে অভিনয় করে নজর কাড়েন পল্লবী। এর আগে তিনি ‘রেশম ঝাঁপি’ ধারাবাহিকেও গুরুত্বপূর্ণ চরিত্রে কাজ করেছিলেন। বর্তমানে ‘মন মানে না’ নামে একটি ধারাবাহিকের মুখ্য চরিত্রে অভিনয় করছিলেন। কিন্তু তার আকস্মিক মৃত্যুতে সেই ধারাবাহিকের ভবিষ্যত আপাতত অনিশ্চিত।

ঢাকারিপোর্ট২৪.কম/এএন/আরএএম