বুধবার, নভেম্বর ৪, ২০২৬

২০ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

বুধবার, নভেম্বর ৪, ২০২৬

২০ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88
**সদ্যপ্রাপ্ত সংবাদ**

>> প্রমাণ মিলেছে যৌন হয়রানির, রিপোর্ট কখনই প্রকাশ করবে না বিসিবি

>> মার্কিন ভোটাররা বিরক্ত হলে ইসরাইলে গিয়ে প্রধানমন্ত্রী হবো: ট্রাম্প

>> নিজের পিস্তলের গুলিতে এসআইয়ের আত্মহত্যা

>> সাভারে পুলিশের গাড়িতে আগুন, ওসিসহ আহত ৫০

>> ডিসেম্বরের মধ্যে পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণ: মজুরি বোর্ড

>> প্রধানমন্ত্রীর স্লোগানকে হাদিসের সঙ্গে তুলনা, পদ হারালেন সেই কর্মকর্তা

>> পোশাক খাতে অস্থিরতা সৃষ্টির অভিযোগে ৩ শ্রমিক নেতা আটক

>> নতুন দায়িত্ব পেলেন ইশরাক

>> যুক্তরাষ্ট্রের প্রথম কৃষ্ণাঙ্গ নারী গভর্নর হলেন কেইশা ল্যান্স বোটমস

>> আমরা ট্রাম্পকে হত্যা করব: তেহরানে বিশাল বিলবোর্ডে নতুন হুমকি

আপনি পড়ছেন : বিনোদন

অভিনেত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার


DhakaReport24.com || 2022-05-14 20:46:00
অভিনেত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

নিজের ২০তম জন্মদিনের ঠিক পরদিনই পৃথিবী থেকে বিদায় নিয়েছেন কেরালার জনপ্রিয় মডেল ও দক্ষিণী সিনেমার অভিনেত্রী সাহানা। গত শুক্রবার (১৩ মে) কেরালার কোঝিকোড় শহরে অভিনেত্রীর নিজ বাড়ি থেকে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় সাহানার মায়ের অভিযোগে তার স্বামীকে আটক করেছে পুলিশ।

সাহানার মায়ের অভিযোগ, তার মেয়েকে খুন করেছেন জামাতা সাজ্জাদ। প্রায়ই সাহানাকে মেরে ফেলার হুমকি দিতেন স্বামী।

স্থানীয় সংবাদমাধ্যমকে সাহানার মা জানিয়েছেন, বৃহস্পতিবার (১২ মে) সন্ধ্যায় তাকে শেষ বার ফোন করেছিল সাহানা। জন্মদিনে কী কী করল, মা'কে সেসবই জানান মেয়ে। শুক্রবার মায়ের সঙ্গে দেখা করতে আসার কথা ছিলো তার। মেয়ে হঠাৎ করে আত্মহত্যা করেছে, এটা মেনে নিতে পারছেন না তিনি।

তার ভাষ্যমতে, 'আমি নিশ্চিত আমার মেয়েকে সাজ্জাদই খুন করেছে।'

জানা গেছে, কাতারে কাজ করতেন সাজ্জাদ। কিন্তু সাহানা দক্ষিণী সিনেমায় অভিনয় ও বিজ্ঞাপনে কাজ শুরুর পর তিনি কাতার থেকে ফিরে আসেন। সাহানার রোজগার করা টাকা দাবি করতেন তিনি। এ নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া চলত।

ঢাকারিপোর্ট২৪.কম/একে/আরএএম