বৃহস্পতিবার, নভেম্বর ৫, ২০২৬

২১ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

বৃহস্পতিবার, নভেম্বর ৫, ২০২৬

২১ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88
**সদ্যপ্রাপ্ত সংবাদ**

>> আজ খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

>> ইসরায়েলের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্কের পরিবর্তন চান ভোটাররা : ভ্যান্স

>> ৮ শতাধিক পর্যটক নিয়ে সেন্টমার্টিনে জাহাজ চলাচল শুরু

>> ইয়েমেনে সৌদির ব্যাপক হামলা, নিহত ২০

>> জুলাই হত্যা মামলায় গ্রেফতার ইকবাল সোবহান

>> জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামানের ছেলেকে ছুরিকাঘাত

>> মেট্রোরেলসহ তিন প্রকল্পে দক্ষিণ কোরিয়ার অর্থায়ন চায় বাংলাদেশ

>> একনেকে ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন

>> প্রমাণ মিলেছে যৌন হয়রানির রিপোর্ট কখনই প্রকাশ করবে না বিসিবি

>> মার্কিন ভোটাররা বিরক্ত হলে ইসরাইলে গিয়ে প্রধানমন্ত্রী হবো: ট্রাম্প

আপনি পড়ছেন : বিনোদন

নতুন সিনেমায় রোশান-বুবলী


DhakaReport24.com || 2022-05-14 17:27:45
নতুন সিনেমায় রোশান-বুবলী

ঢাকাই সিনেমার চলতি সময়ের বেশ কয়েকটি সিনেমায় জুটি বেধেছেন চিত্রনায়ক জিয়াউল রোশান ও চিত্রনায়িকা শবনম ইয়াসমিন বুবলী। এরই ধারাবাহিকতায় এবার ‘প্রেম পুরাণ’ নামের নতুন সিনেমায় চুক্তিবদ্ধ হলেন রোশান-বুবলী। সিনেমাটি যৌথভাবে পরিচালনা করবেন মাসুদ মহিউদ্দিন ও মাহমুদ হাসান শিকদার।

বুবলীর সঙ্গে আবারও নতুন চলচ্চিত্রে চুক্তিবদ্ধ হওয়া প্রসঙ্গে রোশান বলেন, ‘পরিচালক ও প্রযোজকেরা আমাদের দুজনকে নিয়ে সিনেমা বানাতে আগ্রহী হচ্ছেন। আমারও মনে হচ্ছে, বুবলীর সঙ্গে আমার চমৎকার একটা বোঝাপড়া তৈরি হয়েছে, যা কাজের ক্ষেত্রে খুবই আরামদায়ক।’

বুবলী বলেন, ‘‘প্রতিনিয়ত নিজেকে নতুন সব চরিত্রে দেখার প্রবল আগ্রহ থেকে ‘প্রেম পুরাণ’ চলচ্চিত্রের সঙ্গে যুক্ত হওয়া।’’

রোশান-বুবলী জুটির প্রথম সিনেমা ‘চোখ’। এরপর তারা জুটি বেঁধে অভিনয় করছেন ‘রিভেঞ্জ’, ‘বিট্রে’ ও ‘মায়া: দ্য লাভ’ সিনেমায়। বর্তমানে সিনেমাগুলো নির্মাণাধীন রয়েছে। চলতি বছরই কয়েকটি সিনেমা মুক্তি পাওয়ার কথা রয়েছে।

রোশান অভিনীত মুক্তির অপেক্ষায় আছে মোস্তাফিজুর রহমান মানিক পরিচালিত ‘আশীর্বাদ’, ফরিদুল হাসানের ‘করপোরেট’, দীপঙ্কর দীপনের ‘অপারেশন সুন্দরবন’, অনন্য মামুনের ‘সাইকো’, নাদের চৌধুরীর ‘জ্বীন’ সিনেমাগুলো। অন্যদিকে, বুবলী অভিনীত মুক্তির অপেক্ষায় আছে ‘ক্যাসিনো’, ‘তালাশ’, ‘লিডার: আমিই বাংলাদেশ’ নামের সিনেমাগুলো।


ঢাকারিপোর্ট২৪.কম/একে/আরএএম