খাগড়াছড়ির পানছড়ি উপজেলার ডিগ্রী পড়ুয়া জয় সাঁওতাল (২২) নামের এক শিক্ষার্থী নিজ বাড়িতে আত্মহত্যা করেছে। সে সদর উপজেলার সাঁওতালপাড়া গ্রামের তুইলা ও হ্যাপি সাঁওতালের সন্ত্রান।
শুক্রবার (১৩ মে) সন্ধ্যায় গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে।
জানা যায়, এ সময় বাড়ির সকল সদস্যরা পাশের গ্রামের আত্মীয়র বাসায় দাওয়াত খেতে গিয়েছিল। তার বাবা বাড়িতে দরজা বন্ধ দেখে দরজা ভেঙ্গে ঝুলন্ত অবস্থায় তার মরদেহ দেখতে পায়।
পানছড়ি থানার ওসি (তদন্ত ) মোঃ কামরুজ্জামান নিশ্চিত করে বলেন, ঘটনার পর পর পুলিশ ঘটনাস্থলে পৌঁছে। ঘটনার বিষয় তদন্ত করা হচ্ছে।
ঢাকারিপোর্ট২৪.কম/এসএ/আরএএম