বুধবার, নভেম্বর ৪, ২০২৬

২০ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

বুধবার, নভেম্বর ৪, ২০২৬

২০ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88
**সদ্যপ্রাপ্ত সংবাদ**

>> প্রমাণ মিলেছে যৌন হয়রানির, রিপোর্ট কখনই প্রকাশ করবে না বিসিবি

>> মার্কিন ভোটাররা বিরক্ত হলে ইসরাইলে গিয়ে প্রধানমন্ত্রী হবো: ট্রাম্প

>> নিজের পিস্তলের গুলিতে এসআইয়ের আত্মহত্যা

>> সাভারে পুলিশের গাড়িতে আগুন, ওসিসহ আহত ৫০

>> ডিসেম্বরের মধ্যে পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণ: মজুরি বোর্ড

>> প্রধানমন্ত্রীর স্লোগানকে হাদিসের সঙ্গে তুলনা, পদ হারালেন সেই কর্মকর্তা

>> পোশাক খাতে অস্থিরতা সৃষ্টির অভিযোগে ৩ শ্রমিক নেতা আটক

>> নতুন দায়িত্ব পেলেন ইশরাক

>> যুক্তরাষ্ট্রের প্রথম কৃষ্ণাঙ্গ নারী গভর্নর হলেন কেইশা ল্যান্স বোটমস

>> আমরা ট্রাম্পকে হত্যা করব: তেহরানে বিশাল বিলবোর্ডে নতুন হুমকি

আপনি পড়ছেন : বিনোদন

ঝিনুক দিয়েই বানালেন বিকিনি, ফটোশুট উরফির


DhakaReport24.com || 2022-05-13 01:42:00
ঝিনুক দিয়েই বানালেন বিকিনি, ফটোশুট উরফির

বিগ বসের মঞ্চ থেকেই দর্শকদের মাঝে পরিচিতি পেয়েছেন উরফি জাভেদ। তবে সেইসময় বিগবসের মঞ্চ থেকে সেভাবে নিজের প্রভাব বিস্তার করতে পারেননি অভিনেত্রী। বর্তমানে উরফি আর বিতর্ক একে অপরের সমার্থক হয়ে গিয়েছেন। তিনি যেখানে থাকবেন সেখানে বিতর্ক দানা বাঁধবেই। নিজের অদ্ভুত সাজপোশাকের জন্য প্রায়ই উরফি কটাক্ষের শিকার হন নেটিজেনদের কাছে। তিনি কোনো না কোনো কারণে চর্চায় থাকেন মিডিয়াতে। মিডিয়াতে চর্চায় থাকার জন্য তিনি সবকিছু করতে পারেন, তা এতদিনে স্পষ্ট সকলের কাছেই। সম্প্রতি আবারো পোশাকের সূত্র ধরেই চর্চায় উরফি।

 
পর্দা থেকে শুরু করে গেঞ্জি, প্লাস্টিক, মেটালের চেন সবকিছু দিয়েই বানান নিজের পোশাক। আর সেইসমস্ত অদ্ভুত পোশাকের সূত্র ধরে প্রায়ই চর্চায় থাকতে দেখা যায় অভিনেত্রীকে। সম্প্রতি সমুদ্রের ধারে ঝিনুকের বিকিনি পরেই দেখা মিলেছে উরফির। তার সাথে হালকা বেগুনী রঙের একটি ট্রান্সপারেন্ট কাপড় জড়িয়েছিলেন কোমরে, যা রীতিমতো উড়ছিল হাওয়ায়। এই পোশাকে তার ভিতরের অন্তর্বাস ছিল স্পষ্ট। সম্প্রতি নিজের এই লুকের জন্যই সোশ্যাল মিডিয়ায় নেটনাগরিকদের মাঝে চর্চার আলোয় উঠে এসেছেন অভিনেত্রী।

নিজের লুক সম্পূর্ণ করার জন্য খোলা চুলে ছিলেন তিনি। হাওয়ায় সেই চুল রীতিমতো উড়ছিল। খালি পায়ে সমুদ্রের স্নিগ্ধতাকে অনুভব করছিলেন তিনি। অভিনেত্রীকে দুটি বড় ঝিনুক সবুজ রঙে রাঙিয়ে দড়ির সাহায্যে বিকিনি আকারে পড়তে দেখা গিয়েছে। সাজ সম্পূর্ণ করার জন্য হালকা মেকাপ নিয়েছিলেন তিনি। সমুদ্রের ধারে এই সাজেই ফটোশুট করেছেন অভিনেত্রী। ফটোশুটের মাঝে একটি ইনস্টারিলও বানিয়েছেন। সম্প্রতি যা রীতিমতো ভাইরাল নেটিজেনদের মাঝে।

উল্লেখ্য, তার অনুরাগীদের অধিকাংশ প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন অভিনেত্রীর এই সাজ দেখে। অভিনেত্রীর শেয়ার করা ইনস্টারিল ভিডিওটির কমেন্টবক্সে চোখ রাখলেই সেইসমস্ত প্রশংসায় ভরা মন্তব্যের দেখা মিলবে। কেউ সরাসরি অভিনেত্রীকে জানিয়েছেন, তাকে দেখতে খুব সুন্দর লাগছে। আবার কেউ নিজের মুগ্ধতার কথা কমেন্টের মাধ্যমে জানিয়েছেন অভিনেত্রীকে। বেশিরভাগ নেটিজেন ভালোবাসায় ভরা ইমোজিতে ভরিয়ে দিয়েছেন কমেন্টবক্স।

ঢাকারিপোর্ট২৪.কম/এএন/আরএএম